চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নতুন এক তানজীব সারোয়ারকে আবিষ্কার করবেন দর্শক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২১
বিনোদন
A A

গায়ক তানজীব সারোয়ারের গান মানেই দর্শক শ্রোতাদের যেন একটু বাড়তি আগ্রহ। মেঘ মিলন, দিলওয়ালা, ডুবে ডুবে’র মতো জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি নিজেকে একাধিকবার শ্রোতাদের প্রিয় প্রমাণ করেছেন।

এ প্রজন্মের জনপ্রিয় গায়ক তানজীব জানালেন, তিনি ভিন্ন আয়োজনে ‘তুই আজ থাক’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। বাড়তি চমক হিসেবে থাকবে দৃষ্টিনন্দন ভিডিও। সেখানে তার বিপরীতে মডেল থাকছেন লিয়ানা লিয়া।

তানজীব সারোয়ারের মতে, তার নতুন গান ‘তুই আজ থাক’ একেবারেই নতুন ধরনের সংগীত আয়োজন ও আলাদা সুর থাকছে। সেইসঙ্গে কথা ও গায়কীতেও ভিন্নতা থাকবে।

চ্যানেল আই অনলাইনকে তানজীব সারোয়ার বলেন, গানটিতে নতুন এক তানজীব সারোয়ারকে আবিষ্কার করবেন দর্শক। ভিডিওতে রোমান্টিকতার সঙ্গে ভিন্ন লুকও রেখেছি।

বিলবোর্ড ও মিউজিক ভিডিওর পরিচিত মুখ লিয়ানা লিয়া তার নতুন এই মিউজিক ভিডিও প্রসঙ্গে জানান, তানজীবের সঙ্গে এটাই প্রথমবার কাজ করলেন।

লিয়ানা বলেন, শুটিংয়ের আগের তানজীব যখন গানটা আমাকে পাঠায় শুনেই পছন্দ হয়ে যায়। পরে অন্য শুটিং ছিল, ডেট পিছিয়ে এই কাজটি করি। এত চমৎকার একটা গান হাতছাড়া কর‍তে চাইনি। হঠাৎ পরিকল্পনায় এভাবে আগে কাজ করিনি। কিন্তু আমাদের কাজটা খুব চমৎকার হয়েছে। তানজীব, আমিসহ টিমের সবাই খুব পরিশ্রম করেছেন।

Reneta

বরাবরের মতো তানজীব সারোয়ার ‘তুই আজ থাক’ গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি লিখেছেন ও সুর করেছেন। সংগীতায়োজনে ছিলেন মেহেদি হাসান তামজিদ। ভিডিও পরিচালনা করেন সোহেল রাজ।

কক্সবাজারের নতুন কয়েকটি লোকেশন ও রাজধানীর ধানমণ্ডি মিলিয়ে মোট তিনদিনে ‘তুই আজ থাক’ গানটির দৃশ্যধারণ হয়েছে। ১৭ আগস্ট গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার তার নতুন এ গানটি নিজের ইউটিউবে প্রকাশ করবেন বলে জানালেন।

নিয়মিতই গান করে যাচ্ছেন তানজীব সারোয়ার, নেই অবসর! সর্বশেষ তার ‘ডুবে ডুবে’ গানটি ব্যাপক সাড়া ফেলে। এছাড়া চলতি বছর বেশকিছু নাটকের টাইটেল গানে কাজ করে প্রশংসা পান।

তানজীব জানালেন, ধ্রুব মিউজিক স্টেশন থেকে তার নতুন আরেকটি এক্সক্লুসিভ গান আসবে কিছুদিন পর। এছাড়া সিএমভি’র ব্যানার থেকেও চলতি বছর তার প্রথম গান আসবে।

তিনি বললেন, সবমিলিয়ে গান ব্যস্ততা অনেক বেশি। নিয়মিত কাজ করছি। তবে সবসময় ভালো ও ব্যতিক্রমী কাজের চেষ্টা অব্যাহত রেখেছি। কয়েকটি মিউজিক কোম্পানির সঙ্গে দশটিরও বেশি নতুন গান করতে যাচ্ছি। গানগুলোতে ভিন্নতা থাকবে, বেশিরভাগ কাজ শেষ। একে একে প্রকাশ পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানগান ভিডিওতানজীব সারোয়ারভিডিওমিউজিকলিড বিনোদনলিয়ানা লিয়াসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেপ্টেম্বর থেকে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা যুক্তরাজ্যের

পরবর্তী

এ মাসেই কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার মহাপরিকল্পনা

পরবর্তী

এ মাসেই কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার মহাপরিকল্পনা

বাংলা একাডেমির মহাপরিচালককে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অভিনন্দন

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT