প্রবাস সংবাদ

নকল নেগেটিভ কোভিড রিপোর্ট দিয়ে কানাডায় ভ্রমণে একজন অভিযুক্ত

কানাডায় ভ্রমণে নকল কোভিড রিপোর্ট দেখাচ্ছেন যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা নকল কোভিড রিপোর্ট দেখাচ্ছেন, যা তদন্তের জন্য তদন্তাধীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডার টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে নকল নেগেটিভ কোভিড-১৯ পরীক্ষা উপস্থাপিত করার পরে একজন ভ্রমণকারীকে অভিযুক্ত করা হয়েছে।

পিল আঞ্চলিক পুলিশ বলছে, টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি জাল কোভিড রিপোর্ট উপস্থাপনের পরে একজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ওই ব্যক্তিকে সোমবার জামিন শুনানির জন্য রাখা হয়েছিল পরে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার বিকেল চারটার দিকে কর্মকর্তারা কানাডা সীমান্ত সার্ভিস সংস্থাকে (সিবিএসএ) সহায়তা করতে যান। সেখানে সিবিএসএর এক কর্মকর্তা প্রবেশের দলিলগুলি চেক করছিলেন, ঐ সময় একটি নেগেটিভ কোভিড-১৯ পরীক্ষা পেয়েছেন যা ‘প্রতারণামূলক’ বলে মনে হয়েছে।

পুলিশ জানিয়েছে, ৪৫ বছর বয়সী এডমন্টনের এই আন্তর্জাতিক ভ্রমণকারীর বিরুদ্ধে অবৈধভাবে জালিয়াতি নকল ব্যবহার করার অভিযোগ আনা হয়েছিল।

একজন পুলিশ মুখপাত্র স্থানীয় গণমাধ্যম গ্লোবাল নিউজকে বলেছে, করোনাভাইরাসটি আছে কিনা তা নির্ধারণের জন্য ওই ব্যক্তিকে পিল জনস্বাস্থ্যে গিয়ে একটি কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে।

কানাডায় বর্তমানে আন্তর্জাতিক ভ্রমণকারীদের ফ্লাইটে চড়ার আগে নিজ দেশের থেকে নেগেটিভ কোভিড-১৯ পরীক্ষা উপস্থাপনের জন্য নির্দেশনা রয়েছে।

বিষয়:করোনা করোনাভাইরাস কানাডায় ভ্রমণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…