চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওয়াজকে আরো একধাপ এগিয়ে দিবে ‘মান্টো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

কখনো ভয়ঙ্কর খুনী, কখনো প্রতাপশালী নেতা আবার কখনো ছিঁচকে চোর, কখনো বা আবার সাংবাদিক! এরকম বহু বিচিত্র চরিত্রে এরইমধ্যে অভিনয় করে বলিউডে সাড়া ফেলেছেন যিনি, তিনি নওয়াজউদ্দিন সিদ্দিকী। তুখোড় এই অভিনেতা এবার সাড়া ফেলছেন একজন লেখকের চরিত্রে!

অভিনয় দিয়েই সিনেমা জগতে নিজের জাত চিনিয়েছেন নওয়াজ। এবং এটাও প্রমাণ করেছেন তিনি যে, সিনেমায় অভিনয়ের জন্য গ্ল্যামার ভিত্তিক চেহারার প্রয়োজন নেই। দর্শক এখন শুধু অভিনয়ের বিচারে অভিনয় শিল্পীদের বিচার করে থাকেন। এবং যাদের অভিনয় ভালো, শুধু তারাই এখন টিকে থাকতে পারবেন বলিউডে!

সম্প্রতি উর্দু ভাষার বরেণ্য লেখক সাদত হোসেন মান্টোর জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাশ। আর এই ছবিতেই সাদত হোসেন মান্টোর চরিত্রে অভিনয় করে সিনেমা জগতে সাড়া ফেলেছেন নওয়াজ।

ছবির ট্রেলার রিলিজের পর চারদিকে বেশ আলোচনার জন্ম দিয়েছে মুক্তি প্রতীক্ষিত ছবিটি। আসছে ২১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। অনেকে মনে করছেন, ‘মান্টো’র মধ্য দিয়ে বলিউডে আরো এক ধাপ এগিয়ে যাবেন নওয়াজ।

নওয়াজ অভিনীত ও নন্দিতা পরিচালিত সাড়া জাগানো ছবির নাম ‘মান্টো’। চলতি বছরে যে ছবিটি ৭১তম কান চলচ্চিত্রে প্রদর্শিত হয়। আর এবার কানের পর ‘মান্টো’ প্রদর্শিত হবে সিঙ্গাপুর সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে। সিঙ্গাপুরে এই ফেস্টিভালটি আগামী ৫ অক্টোবর থেকে শুরু করে চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।

ছবিতে মূলত ১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত মান্টোর জীবনের সংকটময় সময়কে এ ছবিতে তুলে ধরা হয়েছে। শুধু মান্টো নন, ছবিতে প্রাণ পেয়েছে মান্টোর কিছু ছোটগল্পও।

Reneta

ছবিটি নওয়াজ উদ্দিন সিদ্দিকি ছাড়াও আরো অভিনয় করেছেন ঋষি কাপুরের মতো বর্ষীয়ান অভিনেতা। আছেন পরেশ রাওয়ালের মতো তুখোড় অভিনেতা। দেখা যাবে জাভেদ আখতারের মত প্রভাবশালী ব্যক্তিত্বকেও।
ট্রেলারে ‘মান্টো’:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওয়াজ উদ্দিন সিদ্দিকিমান্টোলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুন ৮, ২০২৬

বিজেপির সঙ্গে তৃণমূলের ১০ বিদ্রোহী এমপির গোপন বৈঠক

জুন ৮, ২০২৬

পরিচালক হয়ে একদিনের মাথায় বিসিবি থেকে পদত্যাগ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৮, ২০২৬

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT