চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির ব্যাটে হারের লজ্জা এড়িয়ে সমতায় ভারত

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১০:১৯ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

কানপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ রানে হারের পর ইন্দোরের দ্বিতীয় ওয়ানডেতে মহেন্দ্র সিং ধোনির লড়াকু ৯২ রানের ইনিংসের ওপর ভর করে ২৩ রানের জয় পেয়েছে স্বাগতিক ভারত। এই জয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ এ সমতা আনলো ভারত।

ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ভারত কান্ডারি মহেন্দ্র সিং ধোনির ৮৬ বলে ৯২ রানের ইনিংস ভুবনেশ্বর কুমার-উমেশ যাদবদের জন্য ২৪৭ রানের লড়াকু পুজি দাঁড় করিয়ে দেয়।

হকোর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত।

ব্যাটিং ব্যর্থতার দিনে, অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ও অজিঙ্কা রাহানে ৯২ ও ৫১ বাদে আর কোন ব্যাটসম্যানই বড় স্কোর গড়তে পারেনি।

দ্বিতীয় ওভারেই ভারতীয় ব্যাটিং লাইন আপের ওপর আঘাত হানেন বাংলাদেশ সফরে প্রোটিয়াদের হয়ে আলো ছড়ানো কাগিসো রাবাদা। দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মাকে।

এরপর শিখর ধাওয়ান অজিঙ্কা রাহানেকে সঙ্গী করে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেন। দু’জন মিলে স্কোর বোর্ডে জমা করেন ৫৬ রান। ব্যক্তিগত ২৩ রানে মরনে মরকেলের বলে ‍ধাওয়ান ফিরে গেলেও এক প্রান্ত আগলে খেলতে থাকেন রাহানে।

Reneta

শেষ পর্যন্ত নিয়মিত বিরোতিতে উইকেট পড়া এবং রাহানে এবং ধোনির লড়াকু ইনিংস ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানের পুঁজি পাইয়ে দেয় ভারতকে।

প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ডেল স্টেইন। দুইটি করে উইকেট নেন মরনে মরকেল ও ইমরান তাহির।

২৪৮ রানের সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে দুই প্রোটিয়া ওপেনার হাশিম আমলা এবং কুইন্টন ডি কক। তারা ওপেনিং জুটিতেই তুলে নেয় ৪০ রান। হাশিম আমলাকে ফিরিয়ে স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দেন অক্ষর প্যাটেল। ৫২ রানের মধ্যেই আমলা ও ডি কককে প্যাভিলিয়নের পথ ধরলে কিছুটা সমস্যায় পড়ে সফরকারিরা।

তবে, তৃতীয় উইকেট জুটিতে ফাফ ডু প্লেসিস ও জেপি ডুমিনির ৮২ রানের জুটি শক্ত ভিত দেয় প্রোটিয়াদের।

২৪ তম ওভারের শেষ বলে ডুমিনি ব্যাক্তিগত ৩৪ রানে অক্ষরের শিকার হয়ে ফেরন। তার এলবিডব্লিউ হয়ে ফেরার আগে স্কোর বোর্ডে জমা হয় ১৩৪ রান।

এরপর মাত্র ৪২ রানের ব্যাবধানে ৫ উইকেট হারালে হারের শংকায় পড়ে প্রোটিয়ারা। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান এবি ডি ভিলিয়ার্স ফেরন ১৯ রানে। ৭ উইকেট হারিয়ে সফরকারিদের স্কোর দাঁড়ায় ১৮৬ রান।

শেষ পর্যন্ত কাসিগো রাবাদার ১৯ ছাড়া আর কেউ বড় স্কোর গড়তে না পারলে ২২৫ রানেই থেমে যায় সাউথ আফ্রিকার ইনিংস। ৩৯ বল বাকি থাকতে ২৩ রানের জয় পায় ভারত।

প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ফাফ ডু প্লেসিস। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ধোনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটভারত-সাউথ আফ্রিকা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT