চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধাক্কার প্রতিশোধ নিতে কিশোর হত্যা

শাকের আদনানশাকের আদনান
৩:৩৭ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, অপরাধ
A A
কিশোর হত্যা

আশুরার মিছিলে গত বছর ধাক্কা লাগার ঘটনার প্রতিশোধ নিতে খুন করা হয়েছে কিশোর মুন্নাকে। আশুরার দিন মুন্না তার ভাইয়ের সঙ্গে ঘুরতে বের হলে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ভাই শাহীন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ওয়ারি থানা পুলিশ।

ভিডিও ফুটেজে দেখা যায়, ৩০ আগস্ট আশুরার দিন বিকেলে আগে থেকেই ওয়ারির চন্দ্রমোহন বসাক স্ট্রিটের রাধা গোবিন্দ ঝিউ মন্দিরের কাছে কয়েকজন কিশোর মুন্না ও শাহীনের জন্য অপেক্ষা করতে থাকে।

তারা সেদিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হলে তাদের মোটরসাইকেল থামিয়ে ছুরি ও রড দিয়ে আঘাত করা হয়। এক পর্যায়ে একদল কিশোর মুন্না ও তার ভাই শাহীনকে মারতে মারতে নিয়ে আসে। ওই ঘটনায় মূল পরিকল্পনাকারী ছিলো বাপ্পি ও ফেরদৌস।

এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মুন্নাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন আছে শাহীন।

ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ বলেন, কিশোররা বুঝতেই পারেনি যে, তাদের আঘাতে এতো বড় ধরনের একটা ঘটনা ঘটতে পারে। আমরা এলাকার একটি ভবনের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে সব কিছুই পরিস্কার দেখা যাচ্ছে।

ঘটনার পরদিন অভিযান চালিয়ে ১৩ কিশোরসহ ১৭ জনকে গ্রেপ্তার করে ওয়ারি থানা পুলিশ। পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জের ধরে ওই ঘটনা ঘটে।

Reneta

শাহ ইফতেখার আহমেদ বলেন, গ্রেপ্তাররকৃতদের মধ্যে ১৩ জন কিশোর ও বাকি ৪ জন যুবক। অভিভাবকদের কাছে অনুরোধ, আপনার সন্তানরা কাদের সঙ্গে মেলামেশা করছে তা খেয়াল রাখুন।

মুন্না ওয়ারিতে বাসের হেলপারের কাজ করতো। ওই ঘটনায় মুন্নার বাবা মনিরুল ইসলাম অপু বাদী হয়ে ওয়ারি থানায় মামলা করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসামীকিশোর হত্যাগ্রেপ্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্দোলনে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সমন্বিত সড়ক নিরাপত্তা আইন খসড়া নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাগরতলে সাবমেরিন ইন্টারনেট লাইন কি এখন ইরানের নতুন অস্ত্র?

মে ১৬, ২০২৬

মৌসুম শেষে বার্সা ছাড়ছেন লেভান্ডোভস্কি

মে ১৬, ২০২৬

টানা বিশ্বকাপ জেতা কঠিন, অসম্ভব নয়: স্কালোনি

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT