চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিবর্ষণকারী পুলিশ ক্ষমা চাইল নিহতের পরিবারের কাছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ৩০, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী কিশোর নাহেলের মৃত্যুর পর ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ তৃতীয় দিনে গড়িয়েছে। এই ঘটনায় সম্প্রতি ক্ষমা চেয়েছেন হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত পুলিশ সদস্য।

বিবিসি জানিয়েছে, আজ ৩০ জুন শুক্রবার ফ্রান্সে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী কিশোর নাহেলের মৃত্যুর ঘটনায় তৃতীয় দিনে নাহেলকে গুলি করা পুলিশ সদস্যের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার অভিযোগ গঠিত হয়েছে। তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় হত্যার ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

অভিযুক্ত পুলিশ সদস্যকে কারাগারে নয়, রাখা হয়েছে গৃহবন্দি করে। নিহত নাহেলের আইনজীবী বলেছেন, নাহেলের মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী ফ্রান্সের আইন ও বিচার ব্যবস্থা। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ফ্রান্সের আগ্নেয়াস্ত্র আইন। ২০১৬ সালে সন্ত্রাসীদের হাতে এক পুলিশ সদস্যের মৃত্যুর পর, পুলিশ বাহিনীর বিক্ষোভের মুখে আইনটি সংশোধন করা হয়।

সংশোধিত ধারাগুলোর মধ্যে একটি ছিলো, চালক গাড়ি থামানোর নির্দেশ অমান্য করলে তার ওপর গুলি চালাতে পারবে পুলিশ। বিশ্লেষকরা বলছেন, আইনের এই ধারাটি অত্যন্ত অস্পষ্ট। শুধু নাহেল নয়, ২০২২ সালে গাড়ি না থামানো ১৩ ব্যক্তির পুলিশের হাতে মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর জন্যেও ফ্রান্সের আগ্নেয়াস্ত্র আইনকেই দায়ী করা হচ্ছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিক্ষোভের তৃতীয় দিনে ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশপাশের এলাকায় গণপরিবহণকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা হামলা চালালে বন্ধ হয়ে যায় শহরটির বাস ও ট্রাম সেবা। কিছু এলাকায় জারি হয় কারফিউ। বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্সজুড়ে ৪০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর নাহেলকিশোর হত্যাফ্রান্সে বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT