চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপাইনে কিশোর হত্যার দায়ে ছয় পুলিশ বরখাস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ফিলিপাইনের ম্যানিলায় সন্দেহের বশবর্তী হয়ে ভুল করে একজন নিরাপরাধ কিশোরকে গুলি করে হত্যা করার অপরাধে ছয় পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, গত ৯ আগস্ট বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার শহরতলির একটি মাছ ধরার গ্রামে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন জেরহোড বালতাজার নামক ১৭ বছর বয়সী একজন কিশোর। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি আতঙ্কে পানিতে ডুবে মারা যান।

কর্তৃপক্ষ জানিয়েছে, বালতাজার নামের ওই কিশোর নিরস্ত্র থাকার পরও তাকে গুলি করাটা পুলিশের ভুল সিদ্ধান্ত ছিল। নাভোতাস শহরের পুলিশ প্রধান কর্নেল অ্যালান উমিপিগ বলেন, আত্মরক্ষার স্বার্থে গুলি করেছে এমন দাবি করতে পারবে না পুলিশ। কারণ নিহত কিশোর তাদের গ্রেপ্তারে বাধা দিয়েছে এমন কোন প্রমাণ নেই।

তবে পুলিশ ঠিক কী কারণে ওই কিশোরকে খুনি মনে করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত ছয় পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করে তাদের আটক করে রাখা হয়েছে। যতদিন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করবে ততদিন তাদের আটক রাখা হবে। যদি তদন্তে হত্যার প্রমাণ পাওয়া যায় তবে ফিলিপাইনের আইনে তাদের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে।

নিহত কিশোর জেরহোড বালতাজার বাবা জেসে বালতাজার পানি থেকে তোলার পর তার ছেলের মৃতদেহ গ্রহণ করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। নিহতের মা কাতারে কাজ করেন। ছেলের মৃত্যুতে তিনি দেশে আসতে পারেননি। ভিডিও কলের মাধ্যমে ছেলের কফিন দেখেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর হত্যাফিলিপাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT