চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

এম এ সালাম এম এ সালাম
১২:৪৯ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৪
- সেমি লিড, জনপদ, মৌলভীবাজার
A A

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিজিবি লাশ সংগ্রহ করে সীমান্ত এলাকায়ই পুলিশের হাতে হস্তান্তর করেছে।

কুলাউড়া থানা অফিসার ইনচার্জ আলী মাহমুদ জানান, সোমবার বিকালে সাড়ে ৫টার দিকে বিএসএফ লাশ বাংলাদেশে পাঠালে প্রথমে বিজিবি তা সংগ্রহ করে। পরে থানা পুলিশের হাতে হস্তান্তর করে। ভারতে কৈলাশহর থানায় মামলা হয়েছে। মামলার ডকুমেন্টসহ তাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আইনি কার্যক্রম শেষে রাতেই পরিবারের হাতে লাশ তুলে দেয়া হবে।

কুলাউড়া কর্মদা ইউনিয়ন পরিষরে চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, লাশ ফেরত আনার ব্যাপারে বিজিবি বিএসএফ এর মধ্যে একাধিক বৈঠক হয়েছে। এ প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় বিএসএফ লাশ ফেরত দিয়েছে। রোববার বিকালে মুরাইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে সাদ্দাম সাদ্দাম হোসেন (১৫) ও একই গ্রামের মৃত সাদাই মিয়ার ছেলে ছিদ্দেকুর রহমান (৩৪) মুরাইছড়া সীন্তের শিকরিয়া এলাকায় গরু চড়াতে যায়। একপর্যায়ে তারা সীমান্তের জিরো লাইনের কাছাকাছি চলে যায়। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাগুরুলি বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে ঘটনাস্থলেই মারা যায় কিশোর সাদ্দাম। এ সময় ছিদ্দেককে আহত অবস্থায় বাংলাদেশ সীমান্তে ফিরে আসলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া, পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে সেখান থেকে বর্তমানে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সিলভিস্টার পাঠাং জানান, নিহত সাদ্দামের লাশ ভারতের কৈলাশহর হাসপাতালের মর্গে ছিল। তারা বিজিবির সাথে একাধিকবা যোগাযোগ করছেন লাশ ফিরিয়ে আনতে। দুপুর থেকেই নিহতদের স্বজনদের নিয়ে তিনি বর্ডার এলাকায় আছেন যে কোন সময় যদি লাশ দেশে আসে তাহলে তা রিসিভ করবেন। সন্ধ্যায় লাশ দেশে আসলেও আইনি কার্যক্রমের জন্য রাত সাড়ে ৭টা পর্যন্ত লাশ পুলিশ ও বিজিবির নিয়ন্ত্রণে ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর হত্যাবাংলাদেশবিএসএফবিজিবিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT