চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিখোঁজ ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২২
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় সিমেন্টবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এতে দুই বাল্কহেড শ্রমিক নিখোঁজ রয়েছে।

শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ঢাকামুখী যাত্রীবাহী এমভি জাহিদ-৩ লঞ্চের ধাক্কায় বাল্কহেডটি ডুবে যায়।

ডুবে যাওয়া বাল্কহেডের ৫ শ্রমিকের মধ্যে বাল্কহেডের লস্কর জুয়েল রানা (৩৫), মাষ্টার সুফিয়ান (৩৫), ও বিল্লালকে (৩০) স্থানীয়রা উদ্ধার করে। মানিকগঞ্জের বাসিন্দা জাহাজের সুকানি শরিফুল ইসলাম (২৮) ও একই এলাকার নুর ইসলাম (৪৫) নামের দুই শ্রমিক নিখোঁজ রয়েছে ।

ডুবে যাওয়া বাল্কহেডটিতে সাড়ে ৭ হাজার সিমেন্টের বস্তা ছিলো। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

বাল্কহেডের লস্কর জুয়েল রানা বলেন, ‘ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি থেকে বের হয়ে পাবনার উদ্দেশে যাচ্ছিলাম। পথিমধ্যে মু্ন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে পৌঁছালে ঢাকামুখী এমভি জাহিদ-৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ধাক্কা দিলে আমাদের বাল্কহেডটি ডুবে যায়। পরে স্থানীয়রা আমাদের ৩ জনকে উদ্ধার করেলেও দুইজন নিখোঁজ হয়। তাদের এখনো খুঁজে পাচ্ছি না।’

বাল্কহেডটিতে সাড়ে ৭ হাজার সিমেন্টের বস্তা ছিলো বলেও তিনি জানান।

Reneta

বাল্কহেড ডুবির আড়াই ঘন্টা পরে সকাল ৯টা’র দিকে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, বাল্কহেডটি কিভাবে ডুবেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে নৌ-পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধলেশ্বরী নদীলঞ্চের ধাক্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতা দিবসে গানে-রং তুলিতে মুক্তিযুদ্ধ

পরবর্তী

সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়াই আজকের প্রত্যয়: কাদের

পরবর্তী

সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়াই আজকের প্রত্যয়: কাদের

দেশকে নরকে পরিণত করেছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT