বাংলাদেশ

নারায়ণগঞ্জে ধলেশ্বরীতে ট্রলার ডুবে নিখোঁজ ১০

নৌকা ও ট্রলার নদীতে, মানুষ দেখছে নিখোঁজের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে ধলেশ্বরীতে ট্রলার ডুবে নিখোঁজ ১০, নদীর পাড়ে মানুষ ও নৌকা, উদ্ধার কার্যক্রম চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১০জন নিখোঁজ হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান: সকালে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে ট্রলারটি প্রায় ৩০ জন যাত্রী নিয়ে নদীর ওপাড়ে কেরাণীগঞ্জ যাচ্ছিল। এ সময় ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চ সাথে ধাক্কা লাগায় ট্রলারটি ডুবে যায়।

যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে পাড়ে উঠলেও ১০ জন এখনও নিখোঁজ। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান তিনি।

বিষয়:ট্রলার ডুবি ধলেশ্বরী নদী নারায়ণগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…