চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধর্মের নামে হত্যাকারীরা বিশ্বে মুসলিমদের বসবাস কঠিন করছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু বিপথগামী ধর্মের নামে নিরীহ মানুষ হত্যা করে ইসলামকে অন্যের কাছে ভীতিকর করে তুলছে, প্রকৃত ধর্মপালনকারীদের জন্য পৃথিবীতে বসবাস অসম্ভব করে তুলছে। ২০১৬ সালের হজ কার্যক্রম উদ্বোধন করে, সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রমের ব্যাপারে দেশবাসীকে সজাগ ও সোচ্চার থাকার আহবান জানান প্রধানমন্ত্রী। বলেন, কেউ যেন হজের নাম করে অবৈধভাবে সৌদি আরবে না যায় সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার।

রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজ কার্যক্রম ২০১৬, ১৪৩৭ হিজরী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর বাংলাদেশ থেকে হজ পালন করতে সৌদি আরব যাবেন ১ লাখ ১ হাজার ৭শ’ ৫৮ জন। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, স্বাধীনতার পর জাতির জনক হজযাত্রী পরিবহনের জন্য হিযবুল বাহার জাহাজ কেনেন, মুসলিম বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বর্তমান সরকার হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। ইসলামের মূল বাণী শান্তির। সরকারের লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা হলেও কিন্তু কিছু বিপথগামী ইসলামকে কলুষিত করছে।

তিনি বলেন, যারা নিরীহ মানুষকে হত্যা করছে তারা ইসলাম ধর্মের কোনো ভালো কাজ করছে না বরং ইসলাম ধর্মকে হেয় করছে, অন্যদের মনে ভীতির সৃষ্টি করছে, ইসলামের বদনাম করছে। তারা মানুষ খুন করে কি করছে আমি জানিনা কিন্তু আমরা যারা ধর্ম পালন করি তাদের জন্য সারাবিশ্বেই বসবাস কঠিন করে তুলছে। ইসলামকে হেয় করে তারা কার স্বার্থ রক্ষা করছে ও কি অর্জন করছে সেটাই আমার প্রশ্ন।  

Banglabid

ইসলামের নামে সন্ত্রাসীদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান প্রধানমন্ত্রীর। তিনি বলেন, বিপথে গিয়ে, খুন খারাবি করে যারা আমাদের ধর্মকে হেয় প্রতিপন্ন করছে , তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সবাইকেই নিজ নিজ অবস্থানে সজাগ থাকতে হবে। 

উদ্বোধনের পর হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার প্রথম হজ ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরব যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে সেতু ভেঙ্গে যানবাহন পানিতে, বহু নিখোঁজ

পরবর্তী

পরিত্যক্ত দেয়াল এখন প্রতিবাদের হাতিয়ার

পরবর্তী

পরিত্যক্ত দেয়াল এখন প্রতিবাদের হাতিয়ার

যে কারণে ঐশ্বরিয়ায় ওপর ক্ষেপেছেন অমিতাভ-জয়া

সর্বশেষ

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT