চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দয়া করে তার দ্রুত ও সহজ মৃত্যুর প্রার্থনা করুন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

দীর্ঘদিন ধরেই মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী দিতির অবস্থার আরো অবনতি ঘটেছে। আজ সোমবার দিতির মেয়ে লামিয়া চৌধুরী ফেসবুকে এমন খবরই জানিয়েছেন সবাইকে।

লামিয়া তার স্ট্যাটাসে বলেন, ‘সে মারা যাচ্ছে। আমাকে তার ব্যাপারে প্রশ্ন করা বন্ধ করুন। সে সুস্থ হয়ে যাবে বলে আমাকে অহেতুক সহানুভূতি আর জানাবেন না। চিকিৎসকেরা তার জন্য আর কিছুই করতে পারবে না। রেডিয়েশনের পার্শ্ব-প্রতিক্রিয়ার কারণে সে এখন পারকিনসন রোগের মধ্যম পর্যায়ে আছে।’

লামিয়া স্ট্যাটাসের মাধ্যমে জানান, ক্যানসারের কারণে তাঁর মায়ের অবস্থা সংকটাপন্ন হয়নি। রেডিয়েশন দিতির শরীরে প্রভাব ফেলেছে।

চিকিৎসকদের প্রতি আক্ষেপ করে লামিয়া লিখেছেন, ‘আমি আর আপনাদের প্রশ্নের জবাব দিতে পারব না। আমি আর তার সুস্থতার প্রার্থনাও করব না। যদি আপনারা তার জন্য প্রার্থনা করতে চান, তাহলে দয়া করে তার দ্রুত ও সহজ মৃত্যুর প্রার্থনা করুন। গবেষণাগারের ইঁদুরের মতো যেন তাঁকে আর বেঁচে থাকতে না হয়। সৃষ্টিকর্তা মায়ের ওপর সহায় হলে তার এই কষ্টের অবসান ঘটবে। আল্লাহ আমার মাকে যেন মুক্তি দেন সেই প্রার্থনা করুন। সে সৃষ্টিকর্তার ওপর তার সবটুকু আস্থা সঁপে দিয়েছে। এমনকি সে এখন আর আমাদের ডাকে না, সে শুধু সৃষ্টিকর্তাকেই ক্ষণে ক্ষণে স্মরণ করছেন। আল্লাহ এখন যা করবেন ভালোর জন্যই করবেন।’

দিতি এখন ভারতের মাদ্রাজে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিতিলামিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT