ক্রিকেট

দ্রুত রান তুলে বাংলাদেশের বোলারদের হতাশা বাড়াচ্ছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা দ্রুত রান তুলছে, বাংলাদেশি বোলাররা হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা দ্রুত রান তুলছে, বাংলাদেশি বোলাররা হতাশ হয়ে মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম সেশনে শ্রীলঙ্কা ব্যাটিং করেছে সতর্ক হয়ে। এগিয়েছে ধীরগতিতে। তবে দ্বিতীয় রান তোলার গতি প্রায় দ্বিগুন করেছে তারা। ৬৬ রানে লাঞ্চ বিরতিতে যাওয়া দল পরের সেশনে তুলেছে ১২২ রান। দুই সেশনেও স্বাগতিকদের কোনো উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ।

চা বিরতি অবধি লঙ্কানদের সংগ্রহ ১৮৮ রান। দুই সেশনে খেলা হয়েছে ৫৮ ওভার। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা আরও ৩২ ওভার বাকি।

প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ১০৬ ও আরেক ওপেনার লাহিরু থিরিমান্নে ৮০ রানে অপরাজিত রয়েছেন।

টস জেতা শ্রীলঙ্কা ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সতর্ক হয়ে ব্যাটিং শুরু করে। শুরুটা ধীরগতির হলেও সময়ের সঙ্গে রান তোলার গতি বাড়িয়েছে স্বাগতিকরা। শেষ ১০ ওভারে তুলেছে ৪০ রান।

শুরুতে একটি রিভিউ নষ্ট করে বাংলাদেশ। ব্যক্তিগত ২৮ রানে তাসকিন আহমেদের বলে ক্যাচ তুলেছিলেন করুনারত্নে। কিন্তু সেটি ধরতে পারেননি নাজমুল হোসেন শান্ত।

প্রথম টেস্টেও সেঞ্চুরির আগে জীবন পান করুনারত্নে। পরে খেলেন ২৪৪ রানের ম্যারাথন ইনিংস।

বিষয়:করুনারত্নে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…