চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য সেভেন্থ সিল’ খ্যাত কালজয়ী অভিনেতার মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২০
বিনোদন
A A

মারা গেছেন সুইডিশ বংশদ্ভূত কালজয়ী অভিনেতা ম্যাক্স ভন সিডো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। অভিনেতার পরিবারের সদস্যরা সিডোর মৃত্যুর খবরটি নিশ্চিত করেনে।

তাঁর পরিবার জানিয়েছেন, রবিবার বার্ধক্যজনিত কারণে মারা যান সিডো।

ভন সিডো শতাধিক চলচ্চিত্র ও টিভি সিরিজে কাজ করেছেন। তার কয়েকটি স্মরণীয় কাজের মধ্যে ইংমার বার্গম্যানের ‘দ্য সেভেন্থ সিল’ অন্যতম। এই চলচ্চিত্রে নাইট আন্টোনিয়াস ব্লক চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন ভন। যেখানে একটি প্রতীকী দৃশ্যে তাকে মৃত্যুর সাথে দাবা খেলতে দেখা যায়।

তিনি সুয়েডীয়, ইংরেজি, নরওয়েজীয়, ডেনীয়, জার্মান, ফরাসি, ইতালীয় ও স্পেনীয় ভাষার বিভিন্ন ইউরোপীয় এবং মার্কিন চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৫৪ সালে সুইডেনের সাংস্কৃতিক পুরস্কার অর্জন করেন, ২০০৫ সালে কমান্দোর দে আর্ত এ দে লেত্রে উপাধিতে ভূষিত হন এবং ২০১২ সালে লেজিওঁ দনরের শ্যভালিয়ে উপাধিতে ভূষিত হন।

ফিল্ম ক্যারিয়ারে একাধিকবার তিনি অস্কার মনোনয়ন লাভ করেন। এরমধ্যে ‘পেলে দ্য কনকারার’-এর লাসেফার চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা এবং ‘এক্সট্রিমলি লাউড অ্যান্ড ইনক্রেডিবলি ক্লোজ’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

ট্যাগ: লিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনগণকে ঝুঁকিতে না ফেলে মুজিববর্ষ পালন করা হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

জয়ের পথেই বাংলাদেশ

পরবর্তী

জয়ের পথেই বাংলাদেশ

করোনা

করোনায় নারী ও শিশুর মৃত্যু ঝুঁকি কম

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT