অন্যান্য খেলা

দ্বিতীয় রাউন্ডেই মারের বিদায়, হেরেছেন রাদুকানুও

অস্ট্রেলিয়ান ওপেন

টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল মাঠে হাসিমুখে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল একটি ম্যাচের সময় হাসিমুখে শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান ওপেনে বিদায়ঘণ্টা বেজে গেল অ্যান্ডি মারের। র‍্যাঙ্কিংয়ে ১২০ নম্বরে থাকা টারো ড্যানিয়েলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেছেন হট ফেভারিট ব্রিটিশ তারকা।

বৃহস্পতিবার মেলবোর্ন পার্কে টানা তিন সেটে মারেকে হারিয়েছেন ড্যানিয়েল। তিনটি সেটই ৬-৪এ জিতেছেন জাপান তারকা।

গ্র‍্যান্ড স্লামে আগে র‍্যাঙ্কিংয়ে এতো নিচের কারো কাছে হারেননি মারে। ১৭ বছর আগে ২০০৫ সালে র‍্যাঙ্কিংয়ে ৯১ নম্বরে থাকা আর্নাদ ক্লিমেন্টের কাছে হেরেছিলেন তিনি।

বছরের শুরুতে এটিপি ট্যুরে ফাইনাল খেলে আসা মারেকে এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভাবা হচ্ছিল। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে নিকোলোজ ব্যাসিলাশভিলির সাথে জিতেছিলেন।

মেয়েদের এককে ঘটেছে বড় একটি অঘটন। ইউএস ওপেনজয়ী এমা রাদুকানুও বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। র‍্যাঙ্কিংয়ে ২৮ ধাপ পিছিয়ে থাকা ডানকা কোভিনিকের কাছে সরাসরি সেটে হেরেছেন ব্রিটিশ সেনসেশন।

ছেলেদের এককে জয় পেয়েছেন অ্যালেক্স ডি মিনিওর। র‍্যাঙ্কিংয়ে ৮৩ নম্বরে থাকা কামিল কাজচরকে ৬-৪, ৬-২, ৬-২ সেটে হারিয়েছেন অজি তারকা। ওয়াকওভারে পরের রাউন্ডে উঠেছেন ড্যান ইভান্স।

মিক্সড ডাবলসে জয় পেয়েছেন সানিয়া মির্জা ও রাজিব রাম। সার্বিয়ান ক্রুনিচ এবং ক্রাকিচকে ৬-৩, ৬-৭ সরাসরি সেটে হারিয়ে সহজ জয় তুলেছেন তারা। মেনস এবং ওমেন্স ডাবলসে অবশ্য প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছে ভারত।

বিষয়:অস্ট্রেলিয়ান ওপেন মারে সানিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…