অন্যান্য খেলা

সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রাইবাকিনা

সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রাইবাকিনা
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চার বছর পর আবারও গ্র্যান্ড স্ল্যাম জিতলেন এলেনা রাইবাকিনা। সর্বশেষ ২০২২ সালের উইম্বলডন জয়ের পর এবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আরিনা সাবালেঙ্কাকে হারিয়েছেন কাজাখস্তানের এ টেনিস তারকা।

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় শনিবার বেলারুসের সাবালেঙ্কাকে ২-১ সেটে হারিয়েছেন রাইবাকিনা। এ হারে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে হার দেখলেন সাবালেঙ্কা। রাইবাকিনার প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা এটি।

রাইবাকিনা জেতেন ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে। শুরু থেকেই ছন্দে ছিলেন তিনি। দুজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হেসেছেন কাজাখস্তানের এ তারকা খেলোয়াড়।

টানা চারবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠা সাবালেঙ্কার জন্য ছিল পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম জেতার হাতছানি, তবে প্রথম সেট হেরে বসেন তিনি। অবশ্য দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন বেলারুশের এ তারিকা। কিন্তু তৃতীয় সেটে আবারো ম্যাচ নিজের করে নেন রাইবাকিনা।

বিষয়:অস্ট্রেলিয়ান ওপেন আরিনা সাবালেঙ্কা এলেনা রাইবাকিনা ফাইনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…