ফুটবল

দ্বিতীয় ম্যাচেই হারল মরিনহোর ম্যানইউ

দ্বিতীয় ম্যাচেই হারল মরিনহোর ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ম্যানচেস্টার ইউনাইটেডের। ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের কাছে ৩-২ গোলে হেরেছে হোসে মরিনহোর দল। ফলে দুই ম্যাচ পরই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে গেল রেড ডেভিলরা। একই দিনে হার্ডাসফিল্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি।

আগের ম্যাচে ভালো খেলা পল পগবারা এদিন সুবিধে করতে পারেননি। ২৫ ও ২৭ মিনিটে গোল প্রথম দিকেই এগিয়ে যায় ব্রাইটন। ০-২ গোলে পিছিয়ে থাকা ম্যানইউ ৩৪ মিনিটে রোমেলু লুকাকুর গোলে লড়াইয়ে ফেরে। কিন্তু ৪৪ মিনিটে পেনাল্টি গোল থেকে আবারও এগিয়ে যায় ব্রাইটন। যোগ করা সময়ে পগবা গোল করলেও তাতে কোনো লাভ হয়নি।

৬৭ শতাংশ বলের দখল রেখেও শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয় ম্যানইউকে। ম্যাচের মাঝেই খেলোয়াড়দের প্রতি ক্ষোভ দেখাতে দেখা যায় কোচ মরিনহোকে।

বিষয়:মরিনহো ম্যানইউ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…