চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংকট: জাতিসংঘ মহাসচিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২০
আন্তর্জাতিক
A A
জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস

বর্তমানে বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তিনি সতর্ক করে বলেছেন, করোনা বিশ্বকে এমন মন্দার মুখে ঠেলে দিতে পারে যা নিকট অতীতেও দেখা যায়নি। এ পরিস্থিতিতে সবাইকে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার অনুরোধ জানান তিনি।

মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে করোনাভাইরাস প্রাদুর্ভাবের সম্ভাব্য আর্থ-সামাজিক প্রভাব নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশকালে এসব কথা বলেন তিনি।

গুতেরেস আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা চীনের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র মঙ্গলবার প্রায় ৮০০ জন মৃত্যুর ঘোষণা দিয়েছে। ইউরোপের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো একদিনে তাদের সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর খবর দিয়েছে।

বর্তমানে বিশ্বের সব চেয়ে বেশি আক্রান্ত মানুষও যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ সাড়ে ৮৮ হাজার। যেখানে চীনে এ রোগে ৩ হাজার ৩০৫ জন মারা যাওয়ার খবর পা্ওয়া গেছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, নতুন করোনা ভাইরাস মানুষের জীবন ও জীবিকা কেড়ে নিচ্ছে। জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে কোভিড-১৯ আমাদের সবচেয়ে বড় পরীক্ষার মুখে ফেলেছে।

Reneta

স্পেন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইতালি প্রত্যেকেই মহামারী শুরুর পর থেকে মৃত্যুর ক্ষেত্রে একদিনের তাদের সর্বোচ্চ বৃদ্ধির কথা জানিয়েছে। বিশ্বের সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ দেশ ইতালিতে এই রোগে প্রায় ১২ হাজার ৪২৮ জন মানুষ মারা গেছে।

জন হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, বিশ্বজুড়ে প্রায় ৮ লাখ ৫৯ হাজার ৫৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং কমপক্ষে ১ লাখ ৭৮ হাজার ৩০০ জন সুস্থ হয়েছে। আর ৪২ হাজার ৩৩২ জন মারা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসজাতিসংঘ মহাসচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT