চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৮৪ জন

সোমা ইসলামসোমা ইসলাম
৮:০৭ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
নির্বাচন-প্রার্থী-বাম গণতান্ত্রিক জোট

আপিল শুনানির দ্বিতীয় দিনে ১৫০ জনের মধ্যে ৮৪ জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

উপযুক্ত তথ্য-প্রমাণ দিয়ে নিজেদের প্রার্থিতা ফিরে পেলেন যারা তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পুত্র বর্তমানে জাতীয় ঐক্যফন্টের প্রার্থী শাহ রেজা কিবরিয়া, জাতীয় পার্টির প্রার্থী মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা, বিএনপি’র প্রার্থী রশিদুজ্জামান মিল্লাত, আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল জ্যাকব, পংকজ দেবনাথ ও জাতীয় পার্টির প্রার্থী রুস্তম আলী ফারাজী।

একইসঙ্গে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাকা চৌধুরীর ভাইয়ের ছেলে সামির কাদের চৌধুরী ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকারসহ ৫৯ জনের প্রার্থিতা নামঞ্জুর করেছে ইসি।

এছাড়া বিএনপি প্রার্থী আমান উল্লাহ আমানসহ মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বিষয়ে সিদ্ধান্ত শনিবার।

নানা ভুলের কারণে হাতছাড়া হয়ে যাওয়া প্রার্থিতা ফিরে পেতে কারও লেগেছে এক মিনিট। কারো কারো আবার স্বপ্ন ভাঙতে সময় লেগেছে ৫০ সেকেন্ড। মাত্র ৮২ টাকা বিদ্যুৎ বিল না দেয়ার কারণেও মনোনয়ন হারানোর মতো ঘটনা ঘটেছে এবার।

ঢাকা-২ আসনে বিএনপি’র প্রার্থী আমান উল্লাহ আমানের বিরুদ্ধে দুদকের মামলায় সাজা থাকায় তার মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং অফিসার। তার ভাগ্যে কী আছে সে বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছে ইসি।

Reneta

ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাস ঋণখেলাপী হওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়। আপিলে প্রার্থিতা ফিরে পেতে আফরোজা আব্বাসের পক্ষে ১৫ জন আইনজীবী দাঁড়ালেও শনিবার তার ভাগ্য নির্ধারণ করবে ইসি। আর নামঞ্জুর হওয়ারা যাবেন আদালতে।

৮ ডিসেম্বর আপিল নিষ্পত্তির শেষ দিন। এ দিনই ফেনী-১ এবং বগুড়া ৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা এ নিয়ে আপিলে নির্দেশনা দেবে ইসি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসিএকাদশ জাতীয় নির্বাচনপ্রার্থিতা বাতিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝড়ের আগের নীরবতা, ইরান ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিল তাইওয়ান

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

মে ১৭, ২০২৬

চেলসি দিয়ে ফিরছেন জাভি আলোনসো

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তরুণদের জন্য ‘কুরবানী রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT