খুলনা টেস্টের শেষদিনে দ্বিতীয় দফা বৃষ্টি বিরতির পর আবারও খেলা শুরু হয়েছে। শুরুর পর জুনায়েদের বলে ২১ রানে আউট হয়ে মাঠ ছেড়েছেন মুমিনুল। এখন তামিমের সঙ্গে ক্রিজে আছেন মাহামুদুল্লাহ।
দিনের শুরুতে তামিম-ইমরুল শতকে বাংলাদেশ ৯ রানের লিড নেয়ার পরই বৃষ্টি শুরু হয়। এতে খেলা ১ ঘণ্টাসাময়িক বন্ধ থাকার পর আবার মাঠে গড়ায়। এরপর ৩১২ রানে ইমরুল সাজঘরে ফিরলে তামিম পাশে পান মুমিনুলকে। ৪০ রানের লিডে থাকার সময় আবারও বৃষ্টি শুরু হলে আধঘণ্টার জন্য আবারও খেলা বন্ধ থাকে।






