বিনোদন

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত নূর, হাসপাতালে ভর্তি

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত নূর, হাসপাতালে ভর্তি

আবারো করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি জানান, রবিবার (১৬ জানুয়ারি) আসাদুজ্জামান নূরের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। সোমবার সকালে তিনি একটি বেসরকারি হাসপাতালে চেকাপ করতে যান। তখন চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালে ভর্তি হলেও নূরের শারীরিক অবস্থা ভালো আছে জানিয়ে গোলাম কুদ্দুছ বলেন, ‘নূর সাহেবের শারীরিক অবস্থা বেশ ভালো। বাড়তি সতর্কতার জন্য তিনি আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন।’

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সেসময়েও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

বিষয়:আসাদুজ্জামান নূর করোনা কোভিড গোলাম কুদ্দুছ নূর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…