বাংলাদেশ

দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন

প্রয়াত আতিকুল্লাহ খান মাসুদ, দৈনিক জনকণ্ঠের সম্পাদক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত আতিকুল্লাহ খান মাসুদ, দৈনিক জনকণ্ঠের সাবেক সম্পাদক, এক পত্রিকার অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির সকাল সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান: ভোর সাড়ে ৫টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আতিকুল্লাহ খান মাসুদের সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশের সংবাদপত্র জগতে আলোড়ন তুলে আতিকুল্লাহ খানও মাসুদও আসেন তুমুল আলোচনায়। এই পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিল। পরে অবশ্য তা ধরে রাখা সম্ভব হয়নি।

বিষয়:আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…