বাংলাদেশ

দেশে অনুমোদন পেল জনসনের ভ্যাকসিন

COVID-19 ভ্যাকসিনের বোতল ও ইনজেকশন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চারটি COVID-19 ভ্যাকসিনের বোতল ও একটি ইনজেকশন, স্বাস্থ্য সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন।

আজ মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদপ্তর এই অনুমোদন দিয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জনসনের ভ্যাকসিন ৭৮ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের সুবিধা হলো এটা সিঙ্গেল ডোজ। অর্থাৎ এই ভ্যাকসিনের একটি ডোজই যথেষ্ট। দেশে অনুমোদিত করোনার বাকি ভ্যাকসিনগুলো দুই ডোজের।

বিষয়:অনুমোদন করোনা করোনাভাইরাস জনসন অ্যান্ড জনসন বাংলাদেশ ভ্যাকসিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…