চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমবারের মতো নিজেদের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারালো বাংলাদেশ। সিলেট টেস্টে কিউইদের বিপক্ষে ১৫০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। টেস্টে দ্বিতীয়বারের মতো দেশটির বিপক্ষে জয় পেলো বাংলাদেশ। তাতে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে থাকল নাজমুল হোসেন শান্তর দল। ৬ ডিসেম্বর মিরপুরে শুরু দ্বিতীয় টেস্ট।

পূর্ণশক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা দল নিয়ে নিয়ে নামতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান, অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল, এক্সপ্রেস পেসার ইবাদত হোসেন না থাকার পরও ইতিহাস গড়ে ফেলল নতুন চেহারার বাংলাদেশ। প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের ৮৬, পরের ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, দুই ইনিংসেই তাইজুল ইসলামের ঘূর্ণিজাদু এনে দিয়েছে অবিস্মরণীয় জয়।

বাংলাদেশ: ৩১০ ও ৩৩৮, নিউজিল্যান্ড: ৩১৭ ও ১৮১

টেস্টের চতুর্থ দিন শেষেই জয়ের অঙ্কটা মিলিয়ে ফেলেছিল বাংলাদেশ। শনিবার পঞ্চম দিনের সকালে ছিল ফলের অপেক্ষা। টাইগাররা তা পেয়ে গেছে দিনের প্রথম সেশনেই। ১৮১ রানে গুঁড়িয়ে দিয়ে জয়ের আনন্দ মাতে দল। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে পাওয়া অভাবনীয় জয় কিছুটা হলেও স্বস্তি দেবে দেশের ক্রিকেটকে।

৩৩২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আগের দিন ১১৩ রান তুলতেই ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড। বাকি ৩ উইকেটে তাদের জয়ের জন্য প্রয়োজন আরো ২১৯ রান। কঠিন সমীকরণে ব্যাটিং করতে নেমে ড্যারেল মিচেল ব্যক্তিগত ফিফটি পেরিয়ে আউট হতেই জয়ের দুয়ারে চলে যায় বাংলাদেশ।

কিউই অধিনায়ক টিম সাউদিকে ফিরিয়ে পঞ্চম শিকারের দেখা পান তাইজুল। শেষের উইকেটটিও নেন এ বাঁহাতি স্পিনার। ৭৫ রানে নেন ৬ উইকেট। প্রথম ইনিংসে শিকার করেন ৪ উইকেট। দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট শিকার করলেন তাইজুল।

Reneta

সাকিব আল হাসান চোট  ও নির্বাচণী প্রচারণার কারণে না থাকায় শান্ত পান প্রথমবারের মতো টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব। অধিনায়কত্বের অভিষেক রাঙান জয় দিয়ে।

মাশরাফী বিন মোর্ত্তজা চোটে পড়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। সেই ম্যাচে দ্বিতীয়সারির ক্যারিবীয়দের  বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। সাকিব ৯৬ রানের অপরাজিত ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন। অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করে সেটি ছাড়িয়ে যান শান্ত।

২০২২ সালের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম স্মরণীয় জয়গুলোর একটি পেয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো কিউইদের হারিয়েছিল তাদেরই ঘরের মাঠে। ২০১৬ সালে ইংল্যান্ড ও ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর ঘরের মাঠে আবারও বড় দলের বিপক্ষ জয় পেল বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুলবাংলাদেশ-নিউজিল্যান্ডবাংলাদেশের জয়লিড স্পোর্টসশান্তসিলেটসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT