চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ঈদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ২০, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে ঈদ উদযাপনে মুসল্লিরা নামাজের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার ঈদ-উল-আযহা পালিত হচ্ছে।

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামে ৪০টি পরিবার উদযাপন করছে পবিত্র ঈদ-উল-আযহা।

২০১২ সাল থেকে এ গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদ পালন করে আসছে।

সকাল ৮ টায় স্থানীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তবে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ মসজিদে আদায় করলেও কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি মুসল্লিদের। স্থানীরা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে পশু কোরবানী করা হয়।

দিনাজপুর: দিনাজপুর সদরসহ কয়েকটি স্থানে পৃথকভাবে ঈদ-উল-আযহার নামাজ আদায় করেছেন কমপক্ষে ৫ শতাধিক পরিবার। পরে তারা পশু কোরবানী দিয়েছেন।

মঙ্গলবার সকাল ৭.৩০ মিনিটে শহরের বাসুনিয়াপট্টিতে (পার্টি সেন্টার) একটি কমিউনিটি সেন্টারে ঈদের প্রধান জামাত আদায় করেছেন প্রায় তিন শতাধিক পরিবার। এতে ইমামতি করেন বিরল উপজেলার একটি মাদ্রাসার ( ফ্যামিলি গার্ডেন মাদ্রাসার) শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক।

এছাড়াও পৃথকভাবে চিরিরবন্দর উপজেলার সাইতাড়া রাবার ড্যাম, বিরল উপজেলার বালান্দরপুর, কামদেবপুর কাজীপাড়া, কাহারোল উপজেলার জয়নন্দ এবং গড়েয়াসহ আরো কয়েকটি স্থানে সীমিত সংখ্যক অনুসারি পবিত্র ঈদের নামাজ আদায়সহ পশু কোরবানী দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের কয়েকটি স্থানে ২০০৭ সাল থেকে দুই ঈদের নামাজ আদায়সহ আনন্দ ভাগাভাগি করে আসছেন কিছু সংখ্যক অনুসারি।

চাঁদপুর: চাঁদপুরের ৪০ গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আযহা। হাজীগঞ্জের সাদ্রা মাদ্রাসা মাঠে সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী।

হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তিসহ ৫ উপজেলার প্রায় ৪০ টি গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে। নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ: সৌদি আরবের সাথে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লায় পবিত্র ঈদ-উল-আযহার নামাজ ও পশু কোরবানিসহ ঈদ উদযাপন করেছেন ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা। মঙ্গলবার বেলা এগারোটায় সদর উপজেলার ফতুল্লা থানার লামাপাড়া এলাকায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করে ঈদ উদযাপন করেন তারা।

এই ঈদ জামাতে ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ। ঢাকার কেরানীগঞ্জ, ডেমরা, সাভার, গাজীপুরের টঙ্গী ও নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে শত শত মুসুল্লি এসে ঈদ জামাতে অংশ নেন।

বৈরি আবহাওয়া ও বৃষ্টির কারণে দূর দূরান্ত থেকে মুসুল্লিরা নির্ধারিত সময়ের মধ্যে এসে পৌঁছতে না পারায় ঈদের জামাত দেরিতে শুরু হয়। নামাজ শেষে বর্তমান করোনা মহামারি থেকে রেহাই পেতে ও বিশ্ব মুসলিম উম্মাহসহ দেশবাসির শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষে মুসুল্লিরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে পশু কোরবানি দেন।

পরে মুসুল্লিদের মধ্যে মিষ্টিজাতীয় মুখরোচক খাবার পরিবেশন করা হয়। জাহাগিরিয়া তরিকার অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে এই মাদ্রাসা মসজিদে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা উদযাপন করে থাকেন।

বরগুনা: বরগুনায় সৌদি আরবের সাথে মিল রেখে অর্ধশতাধিক পরিবারও পালন করছে ঈদ-উল-আযহা।

ট্যাগ: ঈদঈদ-উল আযহাঈদুল আযহাসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশসম্মতভাবে অপসারণের আহ্বান

পরবর্তী

এই প্রজন্মের কণ্ঠে ৭ পর্বে ৭ কিংবদন্তী শিল্পীর গান

পরবর্তী
বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের ছবি, এই প্রজন্মের কণ্ঠে ৭ পর্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই প্রজন্মের কণ্ঠে ৭ পর্বে ৭ কিংবদন্তী শিল্পীর গান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাযুদ্ধে অবশ্যই আমরা জয়লাভ করবো: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT