চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বাইরে মুমিনুলের প্রথম সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২১
- লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যান্ডি টেস্ট ‍শুরুর আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দশটি সেঞ্চুরি ছিল মুমিনুল হকের। সবগুলোই দেশের মাটিতে। ৮ বছরের ক্যারিয়ারে বিদেশের মাটিতে ছিল না সেঞ্চুরির কীর্তি। অবশেষে সেই আক্ষেপ মেটালেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ১১তম সেঞ্চুরিটি এলো শ্রীলঙ্কার মাটিতে।

পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগে তিন অঙ্কে নাম লেখান মুমিনুল। ২২৪ বলে ৯টি চারের সাহাজ্যে শতক পূর্ণ করে এ বাঁহাতি সাজঘরে ফিরেছেন ১২৭ রানের ইনিংস খেলে।

আগের দিন ৬৪ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। ১২৬ রান নিয়ে দিন শুরু করা নাজমুল হোসেন শান্ত দেড়শ পেরিয়ে জাগিয়েছিলেন ডাবল সেঞ্চুরির আশা। কিন্তু সেটি হয়নি।

তারপরও বাংলাদেশ ছুটছে বড় সংগ্রহের পথে। প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৪০০ রানের মাইলফলক পেরিয়েছে বাংলাদশে দল। ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফিরে গেছেন শান্ত। লাহিরু কুমারার বলে ফিরতি ক্যাচ দেন এ বাঁহাতি।

১২৭ রানের ইনিংস খেলে আউট হয়ে গেছেন মুমিনুল হকও। এ প্রতিবেদন লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪২৪ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুল হকলিড স্পোর্টসসেঞ্চুরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভ্যাকসিনকে উপেক্ষা করার মানে নিজের জীবনকে বিপণ্ন করা’

পরবর্তী

যখন অর্থ কম ছিল, তখন বেশি সুখী ছিলাম: কার্ডি বি

পরবর্তী

যখন অর্থ কম ছিল, তখন বেশি সুখী ছিলাম: কার্ডি বি

ধরিত্রী দিবসে গুগলের বিশেষ ডুডল

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT