চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বয়সভিত্তিক ক্রিকেটে প্রথমবার ট্রিপল সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ট্রিপল সেঞ্চুরি উদযাপন করছেন মাঠে, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেশের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। ২০২০ সালে মিরপুরে জাতীয় লিগের ম্যাচে খেলেছিলেন ৩১৩ রানের অপরাজিত ইনিংস। এবার জুনিয়র পর্যায় থেকেও এলো ট্রিপল সেঞ্চুরি। দেশের বয়সভিত্তিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার তিনশ ছাড়ালেন বিকেএসপির ওপেনার রিফাত বেগ।

শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটের সেমিফাইনালে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে ৬৫০ মিনিট ব্যাট করে ৪৮৩ বলে ২৯ চার ও ৪ ছয়ে ৩২০ রান করে অপরাজিত থাকেন রিফাত।

প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে আগে ব্যাট করে ঢাকা মেট্রো সংগ্রহ করে ১৪৩ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে বিকেএসপি। রিফাতের ট্রিপল সেঞ্চুরির সুবাদে ৫৪৯ রানে গিয়ে থামে তাদের প্রথম ইনিংস।

Banglabid

প্রথম দিনেই ফিফটি তুলে নেয়া রিফাত ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন দ্বিতীয় দিনে। তৃতীয় দিন ২২১ রান নিয়ে খেলা শুরু করেন তিনি। সেখান থেকে নিজের ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করার সঙ্গে দলকে এনে দেন ৪০৬ রানের লিড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপরাজিত ৩২০জুনিয়র ক্রিকেটট্রিপল সেঞ্চুরিরিফাত বেগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু, বিশ্বজুড়ে শোক

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

এক-এগারোর সময়ে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়

আগস্ট ৯, ২০২৬
ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT