চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রথম ‘ডিজিটাল আইল্যান্ড’ মহেশখালী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
১:৫০ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

মহেশখালী দ্বীপকে প্রথম ডিজিটাল আইল্যান্ড গড়ে তোলার প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্প উদ্বোধন করেন।

ডিজিটাল দ্বীপ প্রকল্পে উচ্চগতির ইন্টারনেট এবং তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট বিভিন্ন সমাধানের ব্যবহার নিশ্চিত করা হয়। দ্বীপের ৩ লাখ বাসিন্দার জীবনমানের উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার।

এ প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো একটি উপকূলীয় দ্বীপে উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে। প্রকল্পের ফলে দ্বীপটিতে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তিসহ প্রযুক্তি নির্ভর জনসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

উন্নয়ন তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। পর্যায়ক্রমে দেশের সব প্রত্যন্ত এলাকাকে ডিজিটাল সুবিধার আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর যাতে নেপাল ভুটানের মতো দেশও ব্যবহার করতে পারে সেজন্য অঞ্চলের অর্থনীতির উন্নয়নের স্বার্থে খুলে দেয়া হয়েছে। তবে বন্দরের সুনাম যেন বজায় থাকে সেজন্য এক সাথে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা, পরিবেশ বান্ধব ও নিরাপদ করার মাধ্যমে প্রাচ্য, পাশ্চাত্যের কেন্দ্র হবে চট্টগ্রাম বন্দর। তাই আমাদেরকে সেই সুবিধা কাজে লাগাতে হবে।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বলিউডে বিনোদ খান্নার রূপালী স্মৃতি

পরবর্তী

ধার কমেনি, ফিরেই দেখালেন শারাপোভা

পরবর্তী

ধার কমেনি, ফিরেই দেখালেন শারাপোভা

বলিউডের ষ্টাইলকন্যারা

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT