চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সোনিয়া-রাহুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধি ও সহ-সভাপতি তার ছেলে রাহুল গান্ধি ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। স্থানীয় সময় বিকেল সোয়া ৩টার দিকে নয়াদিল্লিতে বিচারিক আদালতে জামিনের জন্য উপস্থিত হন তারা।

মিনিট পাঁচেকের শুনানির পরই আদালত তাদের জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

সোনিয়া গান্ধির জামিন হন সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। অন্যদিকে রাহুলের জামিন হন তার বোন প্রিয়াংকা।

সোনিয়া ও রাহুল ছাড়াও কংগ্রেসের আরও দুই শীর্ষ নেতা এবং প্রয়াত রাজীব গান্ধির এক বন্ধুর বিরুদ্ধে মামলাটি করেছিলেন তামিলনাড়ুর রাজনীতিবিদ বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী। তৎকালীন ন্যাশনাল হেরাল্ড পত্রিকার প্রকাশক প্রতিষ্ঠানকে কিনে নেয়ার জন্য দলীয় তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ছিলো তাদের বিরুদ্ধে।

সুব্রামানিয়ান স্বামীর দাবি, প্রকাশক কোম্পানির ৩০ কোটি মার্কিন ডলার সমমূল্যের সম্পত্তি হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে অভিযুক্তরা ন্যাশনাল হেরাল্ড অধিগ্রহণ করেছিলেন।

অবশ্য বরাবরের মতো এবারও এ অভিযোগ অস্বীকার করেছেন সোনিয়া-রাহুল। জামিন পাওয়ার পর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সোনিয়া ও রাহুল বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে তারা আদালতে গিয়ে জামিন এনেছেন। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার উদ্দেশ্যমূলকভাবে বিরোধীদলীয় নেতাদের টার্গেট করছে।

Reneta

‘তারা কখনোই আমাদেরকে আমাদের পথ থেকে সরাতে পারবে না। আমরা ভয় পাবো না। আমাদের সংগ্রাম চলবে,’ সাংবাদিকদের বলেন সোনিয়া।

জামিন দিলেও সোনিয়া ও রাহুল গান্ধির ওপর ভ্রমণ-নিষেধাজ্ঞা জারির জন্য সুব্রামানিয়ান আদালতের কাছে আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। ওই আবেদনের পক্ষে সুব্রামানিয়ান বলেন, ‘এই মানুষগুলোর মাঝে মধ্যে গায়েব হয়ে যাওয়ার অভ্যাস আছে। এর আগে তারা কাউকে কিছু না জানিয়েই ৫৭ দিন নিরুদ্দেশ ছিলেন।’

আগামী ২০ ফেব্রুয়ারি মামলাটির পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতরাহুল গান্ধিসোনিয়া গান্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT