বাংলাদেশ

দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হিন্দু সম্প্রদায়ের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

পূজা উপলক্ষে তিনি বলেন: দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।

তিনি আরও বলেন: ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপদ আবাসভূমি।

দুর্গাপূজা উপলক্ষে শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়সহ সকল নাগরিকের শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

বিষয়:দুর্গাপূজা শুভেচ্ছা শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…