চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুধে ভেজাল মেশানো মারাত্মক দুর্নীতি: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

গাভীর দুধ ও দুগ্ধজাত খাদ্যপণ্যে ভেজাল মেশানোকে মারাত্মক দুর্নীতি বলে উল্লেখ করেছেন হাইকোর্ট।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ গাভীর দুধ ও দুগ্ধজাত খাদ্যপণ্যে ভেজাল রোধে স্বপ্রণোদিত রুল জারি ও আদেশ প্রদানকালে একথা বলেন।

এ সময় আদালত আরো বলেন: দুধে এত এত ভেজাল হলে এবং তা খেলে তো বিভিন্ন রোগ হয়ে যাবে। স্বাস্থ্যই যদি ঠিক না থাকে, তাহলে এত টাকা-পয়সা দিয়ে আমাদের সবার কী হবে?

Banglabid

সোমবার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ‘গাভীর দুধ ও দইয়ে অ্যান্টিবায়োটিক, কীটনাশক, সিসা’ শিরোনামে প্রতিবেদন নজরে নিয়ে এ বিষয়ে স্বপ্রণোদিত আদেশ দিয়ে ও রুল জারি করেন হাইকোর্টের এ বেঞ্চ।

আদালত তার রুলে, দুধ এবং দুগ্ধজাত খাদ্যপণ্যে ভেজালকারীদের আইনের আওতায় এনে কেনো সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে না তা জানতে চান। সেই সাথে দুধ ও দুগ্ধজাত খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে সংশ্লিষ্টদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তাকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কেন্দ্রীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি, বি এস টি আই এর চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব,খাদ্য সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, কৃষি সচিবকে বিবাদি করে আগামি ৪ সপ্তাহের মধ্যে তাদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

Reneta

এই রুলের পাশাপাশি ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন অঞ্চলের গাভীর ও ব্রান্ডের প্যাকেট জাত দুধ-দইয়ে এবং গো খাদ্যে কী পরিমান অ্যান্টিবায়োটিক, কীটনাশক, সিসা তথা ভেজালের উপস্তিতি রয়েছে তা নিরূপণে একটি জরিপ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবং এ জরিপ প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। আর এবিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে কথা বলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর অপর পক্ষে বলেন দুদকের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভেজালহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬১তম গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিলেন যারা

পরবর্তী

অনৈতিক সম্পর্কের জেরে নাতির ছুরিকাঘাতে নানা নিহত

পরবর্তী

অনৈতিক সম্পর্কের জেরে নাতির ছুরিকাঘাতে নানা নিহত

ডাকসু

ডাকসু নির্বাচনে সরকারের উপর আস্থা রাখতে চায় বিএনপি

সর্বশেষ

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT