চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সহকর্মীকে গুলি করে হত্যা, আত্মসমর্পণ বিএসএফ কনস্টেবলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের দুই জওয়ানকে গুলি করে হত্যা করেছে বিএসএফের আরেক কনস্টেবল। তবে গুলি করার পরই বিষয়টি বুঝতে পেরে আত্মসমর্পণ করেন অভিযুক্ত কনস্টেবল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।  

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাতে ভাতুন গ্রাম পঞ্চায়েতের মালদাখণ্ড সীমান্তে মোতায়েন ছিলেন ওই তিন বিএসএফ জওয়ান। তারা সীমান্তরক্ষী বাহিনীর ১৪৬ নম্বর ব্যাটেলিয়ন সদস্য।

রাত সাড়ে তিনটে নাগাদ কনস্টেবল অনুজ কুমার এবং ইন্সপেক্টর মহিন্দার সিং ভাট্টিকে লক্ষ্য করে গুলি চালান উত্তম সূত্রধর। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই দুই জওয়ান। গুলির আওয়াজ পেয়ে অন্য জওয়ানরা সেখানে গেলে আত্মসমর্পণ করেন উত্তম। যিনি কনস্টেবল পদে কর্মরত।

তবে কী কারণে উত্তম দুই সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন, তা স্পষ্ট নয়। কয়েকজন জওয়ান জানিয়েছেন, গত কয়েকদিন ধরে চুপচাপ ছিলেন উত্তম। তেমন কথাবার্তাও বলতেন না। পুরো ঘটনার তদন্ত করেছে পুলিশ এবং বিএসএফ।

রায়গঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলি করে হত্যাবাংলাদেশ সীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT