অন্যান্য

দুই সন্তান হত্যায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

দুই সন্তান হত্যায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

ঢাকার রামপুরায় দুই শিশু খুনের ঘটনায় তাদের মা মাহফুজা মালেক জেসমিন স্বীকারোক্তি দিয়েছে র‌্যাবের এমন দাবির পর বৃহস্পতিবার রাতে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন শিশু দুটির বাবা আমানউল্লাহ। রামপুরা থানায় দায়ের করা মামলাটিতে একমাত্র আসামি করা হয়েছে জেসমিনকে।

২৯ ফেব্রুয়ারি (সোমবার) আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে ওই দুই ভাইবোনকে হত্যা করা হয় বলে এদিন সংবাদ সম্মেলনে দাবি করে র‌্যাব।

যদিও প্রথমে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিলো, চায়নিজ রেস্তোরাঁর খাবার খেয়ে দুই ভাইবোনের মৃত্যু হয়। কিন্তু ফরেনসিক রিপোর্টে বলা হয় খাবারে বিষক্রিয়ায় নয়, শ্বাসরোধের কারণে তারা মারা গেছে।

অরণী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম ও আলভী হলি ক্রিসেন্ট স্কুলে নার্সারি শ্রেণির শিক্ষার্থী। তাদের বাবা মো. আমান উল্লাহ ব্যবসায়ী ও মা জেসমিন আক্তার গৃহিণী। এই দম্পতির এই দুটি সন্তান।

র‌্যাব জানায়, ছেলেমেয়ের লেখাপড়া ও ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা থেকেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে অরণী ও আলভীকে তাদের মা হত্যা করেছেন।

উত্তরায় র‌্যাবের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ওই দুই শিশুর মা মাহফুজা মালেক জেসমিন র‌্যাবের জিজ্ঞাসাবাদের সময় হত্যার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, আগে থেকেই র‌্যাবের অনুমান ছিলো বনশ্রীতে ওই দুই শিশুর রহস্যজনক মৃত্যু অস্বাভাবিক কোনো ঘটনা, নিকট আত্মীয় কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে।

বিষয়:রামপুরা শিশু হত্যা শিশু হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…