চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ০৪, জুন ২০২৬
- টপ লিড নিউজ, আদালত
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে ৭ জুন। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন।

বৃহস্পতিবার (৪ জুন) শুনানির সময় মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার আত্মপক্ষ সমর্থনে আদালতে বক্তব্য দেন প্রধান আসামি সোহেল রানা। তিনি আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চান। একই সঙ্গে সহআসামি ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে নির্দোষ দাবি করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, নিহত রামিসা রাজধানীর পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে বাসা থেকে বের হওয়ার পর প্রতিবেশী স্বপ্না খাতুন কৌশলে তাকে নিজের কক্ষে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে স্কুলে যাওয়ার সময় শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন।

একপর্যায়ে আসামিদের ফ্ল্যাটের সামনে রামিসার একটি স্যান্ডেল দেখতে পেয়ে সন্দেহ হয় স্বজনদের। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সোহেল রানার শোবার ঘরের মেঝেতে শিশুটির মরদেহ এবং বাথরুমে একটি বালতির ভেতরে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়।

Reneta

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় স্বপ্না খাতুনকে হেফাজতে নেওয়া হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর ২০ মে আদালতে দেওয়া জবানবন্দীতে সোহেল রানা অপরাধের কথা স্বীকার করেন। একই সঙ্গে ঘটনার আগে ইয়াবা সেবনের কথাও উল্লেখ করেন তিনি।

নৃশংস এ হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপরাধআদালতআলোচিত হত্যা মামলাঢাকাধর্ষণ ও হত্যাপল্লবীপল্লবী থানাবাংলাদেশ আদালতরামিসা আক্তাররামিসা হত্যারায় ৭ জুনশিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালশিশু হত্যাসোহেল রানাস্বপ্না খাতুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT