বিনোদন

দুই মিনিটে মিলিয়ন লাইক, ইনস্টাগ্রামে বিটিএস সদস্যের রেকর্ড

একজন ব্যক্তি বিড়াল ও কুকুরের সাথে শুয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি বিড়াল ও কুকুরের সাথে শুয়ে আছেন, শান্তিপূর্ণ ও সুখী পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বখ্যাত কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস-এর কনিষ্ঠতম সদস্য এবং গায়ক জাংকুক নতুন বছরের প্রথম পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। সেই পোস্টে মাত্র দুই মিনিটে ১০ লাখের বেশি লাইক পড়েছে। এই প্রথম কেউ এত দ্রুত এত লাইকের রেকর্ড গড়লেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিটিতে ইতালিয়ান গ্রেহাউন্ড কুকুর নিয়ে ফ্লোরে শুয়ে থাকতে দেখা গেছে জাংকুককে। কুকুর দুটি পোষেন তিনি। এই ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

বর্তমানে বিশ্বের অন্যতম সঙ্গীত উন্মাদনার নাম বিটিএস। দক্ষিণ কোরিয়ান বয়েজ ব্যান্ড বিটিএস এর আরেক নাম ‘ব্যাংটান বয়েজ’। ২০১০ সালে গঠিত হয়েছে এই ব্যান্ড দল।

জিন, সুগা, জে-হোপ, আরএম, জিমিন, ভি এবং জাংকুক সদস্যদের নিয়ে গঠিত এই দলটি নিজেদের লেখা গান, নিজস্ব সুর এবং নৃত্যপরিবেশনার মধ্য দিয়ে সারা বিশ্বের দর্শক হৃদয়ে বিশেষ স্থান দখল করে নিয়েছে।

বিষয়:ইনস্টাগ্রামে জাংকুক বিটিএস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…