চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্র্যামিকে বয়কট করলো বিটিএস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৬
বিনোদন
A A

আসন্ন গ্র্যামি অ্যাওয়ার্ড বয়কট করার সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্ম দিল বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম সাবমিট না করার ঘোষণা দিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।

বুধবার ইনস্টাগ্রামে বিবৃতি প্রকাশ করে বিটিএসের সাত সদস্য আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জংকুক এ সিদ্ধান্তের কথা জানান।

মাসখানেক আগে গ্র্যামি অ্যাওয়ার্ডসের আয়োজক প্রতিষ্ঠান দ্য রেকর্ডিং একাডেমি ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ নামে একটি নতুন বিভাগ চালুর ঘোষণা দেয়। কোরিয়ার কে-পপ, জাপানের জে-পপ কিংবা চীনের সি-পপের মতো এশীয় অঞ্চলের জনপ্রিয় সংগীতকর্মকে স্বীকৃতি দেওয়া হবে এ বিভাগে।

অনেকে এটিকে এশীয় সংগীতের স্বীকৃতি হিসেবে দেখলেও, বিশ্লেষকদের একটি বড় অংশ এর সমালোচনা করছেন। তাদের মতে, এই নতুন আঞ্চলিক ক্যাটাগরির ফলে এশীয় শিল্পীদের গ্র্যামির মূল বা শীর্ষ ক্যাটাগরিগুলো (যেমন ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বা ‘রেকর্ড অব দ্য ইয়ার’) থেকে আলাদা করে এক ধরনের কাচের দেয়াল তুলে দেওয়া হচ্ছে।

এই বৈষম্যমূলক বিভাজনের প্রতিবাদেই ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসকে বয়কটের ঘোষণা দিয়েছে বিটিএস।

বিবৃতিতে ব্যান্ডটির সদস্যরা বলেন, ‘আমরা এ বছর গ্র্যামির বিবেচনার জন্য কোনো গান না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি আমাদের সংগীত কোনো অঞ্চল বা ভাষার ভিত্তিতে বিভক্ত না হয়ে, কেবল গান হিসেবেই নিজের যোগ্যতায় মানুষের কাছে পৌঁছাবে এবং ভালোবাসা পাবে।’

Reneta

২০১৯ সাল থেকে বিটিএসের সাত সদস্য রেকর্ডিং একাডেমির ভোটিং মেম্বার হিসেবে যুক্ত আছেন। এর আগে বিভিন্ন বিভাগে বেশ কয়েকবার গ্র্যামিতে মনোনয়ন পেয়েছে বিটিএস। তবে পুরস্কার জেতেনি এখনো। তবে এবারের পরিস্থিতি ভিন্ন।

এ বছরের মার্চে প্রকাশ পাওয়া বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’ বিশ্বজুড়ে অভাবনীয় সাফল্য পায় এবং মার্কিন বিলবোর্ড চার্টের শীর্ষে জায়গা করে নেয়। ফলে ২০২৭ সালের গ্র্যামিতে তাদের প্রথম ট্রফি জয়ের প্রবল সম্ভাবনা দেখছিলেন সংগীতবোদ্ধারা।

তবে ট্রফি জয়ের সেই উজ্জ্বল সম্ভাবনার মুখে দাঁড়িয়েও গ্র্যামির এই বিভাজনমূলক নীতির বিরুদ্ধে বিটিএসের এমন সাহসী অবস্থান বিশ্বসংগীত অঙ্গনে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরএমগ্র্যামি অ্যাওয়ার্ডজংকুকজিনজিমিনজে-হোপবিটিএসবিশ্বখ্যাত কে-পপ ব্যান্ডভিলিড বিনোদনসুগা
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্ধ শিল্পকারখানা চালু বিষয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৩০, ২০২৬

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT