আন্তর্জাতিক

দুই নারীর শিরশ্ছেদ করলো আইএস

দুই নারীর শিরশ্ছেদ করলো আইএস

সিরিয়ার দেইর এজ্জর প্রদেশে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা যাদুকরি চিকিৎসার অভিযোগে দুই নারী ও তাদের স্বামীদের জনসমক্ষে শিরশ্ছেদ করেছে।

সিরিয়ায় আইএস-এর প্রকাশ্যে নারীদের শিরশ্ছেদের ঘটনা এই প্রথম। রোববার দেইর এজ্জর শহরে প্রথম দম্পতি এবং সোমবার মেইয়াদিন শহরে তরবারির আঘাতে দ্বিতীয় দম্পতির শিরশ্ছেদ করে আইএস।

আইএস গত এক বছরে ৩ হাজার ২৭ জনের শিরশ্ছেদ করেছে বলে জানিয়েছে সিরিয়া ভিত্তিক পর্যবেক্ষকরা। এর মধ্যে ১ হাজার ৭শ, ৮৭ জন বেসামরিক এবং ৭৪ জন শিশুও রয়েছে।

বিষয়:আইএস শিরশ্ছেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…