চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দিনব্যাপী সিলেটে ‘রাত্রির যাত্রী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

ঢাকার বাইরে ‘রাত্রির যাত্রী’ দেখতে মুখিয়ে আছে মানুষ। ছবি মুক্তির পর এমনটাই জানিয়ে ছিলেন নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। এবার সত্যিই যেন তার কথার প্রমাণ মিলতে শুরু করেছে। ছবিটির দুই দিনব্যাপী অন্তত ছয়টি শোয়ের আয়োজন করছে সিলেট চলচ্চিত্র সংসদ।

মঙ্গলবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন নির্মাতা হাবিব। তিনি জানান, ‘রাত্রি যাত্রী’ মুক্তির পর বিভিন্ন জেলা ও থানা শহর থেকে আমার সাথে অনেকেই যোগাযোগ করেছেন ছবিটির প্রদর্শনী নিয়ে। দেশের প্রত্যন্ত অঞ্চলের হলগুলোর অবস্থা যেহেতু খুব একটা সুবিধার নয়, তাই আমরাও বিকল্প ব্যবস্থায় ছবিটি দেখাতে আগ্রহী। তারই প্রেক্ষিতে এবার সিলেট শহরে দেখানো হচ্ছে।

সিলেটবাসীকে ‘রাত্রির যাত্রী’ দেখার আহ্বান জানিয়ে হাবিব বলেন, সিলেট থেকেই ‘রাত্রির যাত্রী’র যাত্রা শুরু হয়েছিলো। এই শহরে বিকল্প ব্যবস্থায় আমার ছবিটি দেখানোর উদ্যোগ যারা নিয়েছেন তাদের প্রতি ভালোবাসা। আমরা চাই ‘রাত্রির যাত্রী’ সারা বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলায় দেখাতে। ছবির প্রমোশনে তাই ছবির সঙ্গে সংশ্লিষ্ট তারকা মুখদেরও বলেছি। মৌসুমী, এটিএম শামসুজ্জামান ও মিলনের সাথেও সিলেটবাসীদের দেখা হোক, এটা আমি মনে প্রাণে চাই।

Banglabid

সিলেটে ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রর প্রদর্শনীর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন সিলেট চলচ্চিত্র সংসদের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব জ্যোতি দে। মঙ্গলবার দুপুরে তিনি জানান, এরআগেও সিলেট চলচ্চিত্র সংসদের উদ্যোগে বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ এবং তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’-এর প্রদর্শনী করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার আমরা ‘রাত্রি যাত্রী’ দেখানোর সিদ্ধান্ত নিয়েছি।

ধ্রুব আরো জানান, সিলেট শহরের কবি নজরুল অডিটরিয়ামে আগামি ২৪ ও ২৫ এপ্রিল ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটি দেখানো হবে। প্রতিদিন তিনটি করে শো চলবে জানিয়ে তিনি বলেন, প্রতিদিন দুপুর ৩টা, সন্ধ্যা পৌনে ৬টা এবং রাত সোয়া আটটায় চলবে ছবিটি।

এদিকে সিলেটের হল সংকটে ভবিষ্যতে বাংলা ছবি নিয়ে এরকম উদ্যোগ নিয়মিত কাজে পরিণত হবে জানিয়ে চ্যানেল আই অনলাইনকে সিলেট চলচ্চিত্র সংসদের মুখ্য নির্বাহী এনামুল মনির বলেন, মানুষ ভালো বাংলা ছবি দেখতে চায়। তার প্রমাণ আমরা পেয়েছি ‘গহীন বালুচর’ ও ‘ফাগুন হাওয়ায়’-এর প্রদর্শনী করে। প্রতিটি শো দর্শক উপচেপড়া ছিলো। সিলেটে ভালো সিনেমা হলের অভাবে বাংলা ছবি দর্শক হারিয়েছে। চলচ্চিত্র সংসদের উদ্যোগে আমরা চাইছি, এরকম বিকল্প ব্যবস্থায় প্রদর্শনীর মধ্য দিয়ে দর্শককে বাংলা ছবি নিয়ে আগ্রহী করে তুলতে। আশা করছি এতে আমরা সফল হবো।

Reneta

‘রাত্রির যাত্রী’র প্রদর্শনীর কথা উল্লেখ করে সিলেটের এই চলচ্চিত্র সংগঠক বলেন, ১৯৮৪ থেকে ‘রাত্রির যাত্রী’র নির্মাতা হাবিবের সাথে আমার বন্ধুত্ব। হাবিবের চিন্তাধারা সব সময়ই ভিন্নতর ছিলো। সেই সময়ে তার লেখা নাটকগুলো আমিও করেছি। আমার বন্ধু বলে নয়, তার চিন্তা ভাবনায় দেশ আছে, দেশের মানুষ আছে, মুক্তিযুদ্ধ আছে, তাই তার কাজটি আমরা সিলেটবাসীকে দেখাতে চাই। সিলেট চলচ্চিত্র সংসদ আগামি দিনেও ভালো বাংলা ছবির পাশে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিএম শামসুজ্জামানচলচ্চিত্র সংসদমিলনমৌসুমীরাত্রির যাত্রীলিড বিনোদনসিলেটহাবিবুল ইসলাম হাবিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলগালা করা হলো বিজিএমইএ ভবন

পরবর্তী

সুবর্ণচরে ধর্ষণের পর আত্মহত্যা: মামলা নিয়ে হাইকোর্টের প্রশ্ন

পরবর্তী
করোনা

সুবর্ণচরে ধর্ষণের পর আত্মহত্যা: মামলা নিয়ে হাইকোর্টের প্রশ্ন

এই সিদ্ধান্ত সাহসী ও যুগান্তকারী

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT