চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই জেলায় ‘গণপিটুনি’ ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

দিনাজপুরের চিরিরবন্দরে গণপিটুনিতে ‘আন্তঃজেলা কালা
ডাকাত’ আব্দুল আজিজ নিহত হয়েছে। আলাদা ঘটনায় কক্সবাজারের টেকনাফে দুই ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধের
ঘটনায় নিহত হয়েছে দুই ডাকাত।

চিরিরবন্দরের ঘটনায় আহত হয় আরেক ডাকাত মাহবুব (৩৫) আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের দাবি, বৃহস্পতিবার ভোরে কামারপাড়া এলাকায় একদল ডাকাত অবস্থান করছিলো। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদেরকে ধাওয়া দেয়। এরপর দুই
ডাকাতকে ধরে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা।

Banglabid

নিহত আজিজের বাড়ি চিরিরবন্দরের আলোকডিহি ইউনিয়নে। তবে থাকতেন সৈয়দপুরে। তার পিতা ফয়েজদার রহমান ফজুও ডাকাত ছিলেন। দুবছর আগে আজিজের ভাই কফিলও গণপিটুনীতে নিহত হয়।

টেকনাফে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কে বড়ইতলী কেরুনতলী সাড়িয়ং
নামক পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই
ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে। এছাড়াও দুটি বন্দুক, একটি তাজা
কার্তুজ ও ব্যবহৃত বন্দুকের গুলির খোসাও উদ্ধার করে পুলিশ।

Reneta

প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

টেকনাফ
মডেল থানার ওসি আব্দুল মজিদ জানান, এলাকার আলোচিত রোহিঙ্গা ডাকাত আব্দুল
হাকিম ও রঙ্গিখালী এলাকার শিয়াইল্ল্যা ডাকাতের গ্রুপের মধ্যে এক ঘণ্টার
বেশি সময় ধরে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাত
দলের সদস্য পাহাড়ের ভেতরে পালিয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপিটুনিডাকাত নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT