আন্তর্জাতিক

দিল্লি-নয়ডা সীমান্তে বাধা: সড়ক অবরোধ কৃষকদের

কৃষকরা দিল্লি-নয়ডা সীমান্তে সড়ক অবরোধ করে প্রতিবাদ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষকরা দিল্লি-নয়ডা সীমান্তে সড়ক অবরোধ করে প্রতিবাদে অংশগ্রহণ করছেন, বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন কৃষি আইনের বিরুদ্ধে ভারতে চলমান ‘দিল্লি চলো’ আন্দোলন অব্যাহত রয়েছে। তবে উত্তরপ্রদেশ থেকে আসা কৃষকরা দিল্লি-নয়ডা সীমান্তে বাধাপ্রাপ্ত হয়েছে।

প্রতিবাদী কৃষকরা বুধবারও সকাল থেকেই নয়ডা-দিল্লি সীমান্তে অবস্থান গ্রহণ করে। উত্তরপ্রদেশ থেকে রাজধানী দিল্লিতে প্রবেশ করতে বদ্ধ পরিকর তারা। তবে বিক্ষুব্ধ কৃষকদের অনড় অবস্থানের ফলে উত্তরপ্রদেশ থেকে দিল্লি প্রবেশের সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে স্থানীয় পুলিশ। প্রতিবাদে বিক্ষুব্ধরা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ-মিছিল করছে।

এনডিটিভি জানায়, নয়ডা-দিল্লি সীমান্তে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করে বিক্ষুব্ধ কৃষকদের সরানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। ফলে সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

বিক্ষুব্ধদের নয়ডা সীমান্ত এড়িয়ে বিকল্প পথে যথা ডিএনডি বা কালিন্দি কুঞ্জ রুটে যাওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

দিল্লি-নয়ডা সীমান্তে আন্দোলনরত কৃষকরা মূলত পশ্চিম উত্তর প্রদেশের বিভিন্ন জেলা থেকে আগত, যারা কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের বৃহত্তর আন্দোলনে দিল্লিতে যোগদান করতে চায়।

বিষয়:দিল্লি চলো আন্দোলন ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…