আন্তর্জাতিক

দিল্লির স্কুলে আবারও করোনার থাবা

Delhi school students wearing masks attending class amid COVID-19. Channel i News - চ্যানেল আই নিউজ

Delhi school classroom with students wearing masks and maintaining social distancing during COVID-19 pandemic. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের ভয়াবহ রূপ দেখেছে ভারত। দিল্লিও এর বাইরে নয়। এবার সেখানকার (দিল্লির) বেসরকারি একটি স্কুলে ছাত্র ও শিক্ষক দু’জনের করোনা পজিটিভ হয়েছে বলে জানা যায়। পরে আক্রান্ত ছাত্রে সহপাঠিদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এছাড়াও গত কয়েক দিনে নয়ডা’র চারটি স্কুলের ২৩ জন ছাত্র করোনা আক্রান্ত হয়েছে।

এনডিটিভি জানায়, দিল্লিতে ২৪ ঘণ্টায় নতুন করে ২৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা আগের দিনের সংখ্যা থেকে ৫০ শতাংশ বেড়েছে।

দিল্লির স্বাস্থ্য দফতর জানিয়েছে, পজেটিভিটির হার দাঁড়িয়েছে ২.৪৯ শতাংশে। রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৬৬ হাজার ৮৮১।

ক্ষমতাসীন আম আদমি পার্টির সিনিয়র নেতা বলেন, একজন শিশু এবং একজন শিক্ষকের কোভিড পজিটিভ পরীক্ষার রিপোর্ট রয়েছে। ক্লাসের অন্যান্য ছাত্রদের বাড়িতে পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

মহামারিজনিত কারণে দুই বছরের ব্যবধানে স্কুলগুলো অফলাইন ক্লাসের জন্য খোলার কয়েক সপ্তাহ পরে ক্যাম্পাস থেকে সংক্রমণের রিপোর্ট নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। কোভিডের কারণে স্কুল দীর্ঘ দিন বন্ধ থাকা শিক্ষাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে।

গত সপ্তাহে গাজিয়াবাদের একটি বেসরকারি স্কুলের দুই শিক্ষার্থী কোভিডের জন্য পরীক্ষা করার পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তিন দিনের জন্য স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বিষয়:করোনা পজিটিভ করোনাভাইরাস দিল্লি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…