রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ সন্ধ্যায় দিল্লিতে পৌছেছেন। দুই দেশ ইউক্রেন বাণিজ্য সংকট ও অন্যান্য সম্পর্ক বজায় রাখার বিষয়ে কথা বলবেন। আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তিনি আলোচনায় বসবেন।
জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের হামলার পর থেকে ভারত সফর রাশিয়ার রাজধানী মস্কোর সর্বোচ্চ পর্যায়ের সফর।
মার্চ মাসের শুরুর দিকে ইউক্রেনীয় প্রতিপক্ষের সাথে আলোচনার জন্য তুরস্ক সফরের পর এবং বুধবার চীন সফর করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এটি রুশ পররাষ্ট্রমন্ত্রীর তৃতীয় বিদেশ সফর।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের নয়াদিল্লি সফরের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সফরটি দুই বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম।







