চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমারা শান্তি আলোচনায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে: রাশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুতিন ও অন্য নেতাদের শান্তিপূর্ণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ সৈন্যরা বুচায় বেসামরিকদের হত্যা করেছে বলে ‘অতিরঞ্জিত উত্তেজনা’ তৈরি করে মস্কো এবং কিয়েভের মধ্যে শান্তি আলোচনাকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ।

বিবিসি জানায়, ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর দাবি তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে।

কিন্তু মস্কো বরাবরের মতোই এই অভিযোগ প্রত্যাখ্যান করে তা ‘ভয়ঙ্কর জালিয়াতি’ বলে উল্লেখ করেছে।

Banglabid

তবে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট (আইসিসি) ইতমধ্যেই রাশিয়া যুদ্ধাপরাধ সংঘটিত করেছে কিনা তার প্রমাণ খুঁজতে তদন্ত শুরু করে দিয়েছে। অন্যদিকে ইউক্রেনও যুদ্ধাপরাধের প্রমাণ জড়ো করতে নিজস্ব দল গঠন করে কাজ করছে বলে জানায় কর্তৃপক্ষ।

অন্যদিকে রাশিয়াকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

অনলাইনে নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য রুশ নেতাদের বিচার করতে হবে। বুচা শহরের মতো ইউক্রেনের বহু জায়গায় রাশিয়া নৃশংসতা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Reneta

জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে নিরাপত্তা পরিষদেরই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত।

এছাড়া বুচা শহরে গণহত্যার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। বুচায় সাধারণ মানুষকে হত্যার ভয়াবহ দৃশ্য ভুলে যাবার নয় বলেছেন জাতিসংঘ মহাসচিব। তবে শহরটির রাস্তায় মরদেহ পড়ে থাকার দাবি অস্বীকার করেছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত।

শহরের একটি গির্জার কাছে কমপক্ষে ৩শ’ ২০ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বুচার মেয়র। ইউক্রেনকে আরও দশ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধপশ্চিমাযুদ্ধাপরাধরাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাকে হারিয়ে বিপর্যস্ত অভিনেতা যশ

পরবর্তী

আশ্রয়ণ প্রকল্প: লাখো পরিবারের ভাগ্য বদলাচ্ছে

পরবর্তী
আশ্রয়ণ প্রকল্পের আওতায় লাখো পরিবারের জীবনমান উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

আশ্রয়ণ প্রকল্প: লাখো পরিবারের ভাগ্য বদলাচ্ছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT