আন্তর্জাতিক

ইউক্রেনে সামরিক অভিযান ছাড়া আর কোন উপায় ছিল না: ল্যাভরভ

রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেনি, সামরিক অভিযান ঘোষণা করেছে: ল্যাভরভ

রাশিয়ার রোস্কনগ্রেসের প্রতিনিধির সাথে আলোচনায় দুই ব্যক্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্যক্তি রাশিয়ার রোস্কনগ্রেসের প্রতিনিধির সাথে আলোচনা করছেন, একটি টেবিলের পাশে বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘বিষয়গুলো যেমন মনে হচ্ছে তেমন নয়’ জানিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন: আমরা (রাশিয়া) ইউক্রেন আক্রমণ করিনি।

‘আমরা একটি বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেছি, কারণ ইউক্রেনকে ন্যাটোতে টেনে আনা একটি অপরাধমূলক কাজ। এই বিষয়টি পশ্চিমাদের বোঝানোর জন্য আমাদের কাছে আর কোন উপায় ছিল না।’

বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তিনি এসব কথা বলেন।

তিনি অফিসিয়াল ক্রেমলিন লাইনের পুনরাবৃত্তি করে জানান, ইউক্রেনে নাৎসি ছিল। রাশিয়ান কর্মকর্তারা প্রায়ই দাবি করেন যে তাদের সামরিক বাহিনী দেশটিকে ‘ডি-নাজিফাই’ বা নাৎসি মুক্ত করছে।

ল্যাভরভ বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, জাতিসংঘের মহাসচিব এবং জাতিসংঘের অন্যান্য প্রতিনিধি সহ আন্তর্জাতিক কূটনীতিকরা পশ্চিমাদের চাপের মধ্যে রয়েছে। প্রায়শই তারা পশ্চিমাদের দ্বারা ছড়ানো ভুয়ো খবরকে বিস্তারে ব্যবহৃত হচ্ছে।

তিনি আরও জানান, রাশিয়া যা- তা দেখাতে আমরা লজ্জিত নই।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় চার মাস আগে রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেন আক্রমণ করার পর থেকে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছে এবং শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর প্রভাবে লাখ লাখ ইউক্রেনীয় তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

বিষয়:ইউক্রেন রাশিয়া রাশিয়া ইউক্রেন উত্তেজনা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…