চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাউদ ইব্রাহিম কোথায়, তা ফাঁস করলো তার ভাগ্নে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ২৪, মে ২০২২
আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বর্তমান অবস্থান নিয়ে জল্পনা-কল্পনার কোন অন্ত নেই। এ নিয়ে নানা মহলে চর্চা চলে গোটা বিশ্ব জুড়েই। সম্প্রতি দাউদের অবস্থান নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন দাউদের ভাগ্নে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে দ্য হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে বলা হয়, দাউদের বোন হাসিনা পার্কারের ছেলে অর্থাৎ দাউদের ভাগ্নে আলিশা পার্কার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে(ইডি) জানিয়েছেন, দাউদ ইব্রাহিম বর্তমানে পাকিস্তানের করাচিতে রয়েছেন।

তার পরিবার এবং তিনি নিজে দাউদের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না বলে জানান আলিশা। তবে দাউদের স্ত্রী মহাজাবিন ভাগ্নের স্ত্রী ও দাউদের বোনেদের সঙ্গে উৎসবের সময় যোগাযোগ করেছিল।

দাউদের পাকিস্তানে অবস্থান নিয়ে বার বার অভিযোগ তোলা স্বত্ত্বেও পাকিস্তান বরাবরই এ দাবি অস্বীকার করেছে। এবার দাউদের আত্মীয়ের স্বীকারোক্তিতে একথা অনেকটাই স্পষ্ট হয়ে গেল বলে সংবাদে প্রকাশ।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের মহারাষ্ট্রের হোম মিনিস্টার দিলীপ ওয়ালসে পাতিল। তিনি জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। তবে এখনও পর্যন্ত তার লোকেশনটা বোঝা যাচ্ছে না। কিন্তু যদি লোকেশনটা পরিষ্কার হয়ে যায় তবে কেন্দ্রীয় সরকারের এনিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার।

মুম্বইয়ের অন্ধকার জগতের অন্যতম নেতা ছিল দাউদ ইব্রাহিম। ৭০-এর দশকে তারই নেতৃত্বে গড়ে উঠেছিল কুখ্যাত ‘ডি-কোম্পানি’। একদিকে গ্যাংস্টার, মাদক কারবারী, তোলাবাজি, খুনী, জঙ্গি কার্যকলাপসহ নানা কুখ্যাত ঘটনায় বার বার তার নাম জড়িয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দাউদ ইব্রাহিমপাকিস্তানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রকাশ করেছে বাংলাদেশের হাজীরা

মে ৩০, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

মে ৩০, ২০২৬

চাকরি-পরিবার সব হারানোর শঙ্কা; ট্রাম্পের নতুন গ্রিন কার্ড নিয়মে উৎকণ্ঠায় প্রবাসীরা

মে ৩০, ২০২৬

৫ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

মে ৩০, ২০২৬
ফাইল ছবি

১৭ বছর ধরে এ দিনটি স্বাভাবিকভাবে পালন করতে পারিনি: মির্জা ফখরুল

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT