চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলে ফিরেও অনিশ্চিত সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
টেস্টে সতীর্থদের উত্থান-পতন দেখেছেন বাইরে বসেই

টেস্টে সতীর্থদের উত্থান-পতন দেখেছেন বাইরে বসেই

টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা হয়েছে শনিবার। অধিনায়ক সাকিব আল হাসান আছেন। কিন্তু শঙ্কা কাটছে না। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পাওয়া সাকিবের মাঠে ফেরার দিনক্ষণ নিয়ে যে অনিশ্চয়তা কাটেনি। প্রথম টি-টুয়েন্টিতে তাকে নাও দেখা যেতে পারে।

সাকিবের আঙুলের সেলাই খোলা হয়েছে শনিবার সন্ধ্যায়। দুই সপ্তাহ ব্যান্ডেজে মোড়ানো কনিষ্ঠ আঙুলে নিরাময় হয়েছে বেশ ভালই। শুকিয়েছে ক্ষত। তবে খেলায় ফিরতে কতদিন সময় লাগবে সেটি নির্দিষ্ট করে জানাননি অ্যাপোলো হাসপাতালের সার্জন।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে তিনি পরামর্শ দিয়েছেন ধীরে ধীরে সাকিবকে স্বাভাবিক কার্যক্রমে ফেরাতে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে সাকিবকে রাখা হলেও তাই অনিশ্চয়তা থাকছে ভালমতই। কেননা চারদিন বাদে, আসছে বৃহস্পতিবারই মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি।

সাকিবের সার্বিক অবস্থা বুঝেই পুনর্বাসন প্রক্রিয়ার রুটিন সাজাবে বিসিবির মেডিকেল বিভাগ। রোববার শুরু হবে দলের অন্যতম সেরা তারকার পুনর্বাসন প্রক্রিয়া। তবে কনিষ্ঠ আঙুলে দশটি সেলাই পড়ার ধকল থাকায় ম্যাচ খেলানোর জন্য তাড়াহুড়ো করার পক্ষে নন দেবশীষ চৌধুরী।

মূর্তিকারিগর

‘সাকিব যখন ফিজিওথেরাপি ও এক্সারসাইজ নেয়া শুরু করবে, তখন বুঝতে পারব পাঁচদিন লাগবে না সাতদিন। দশটার মতো সেলাই পড়েছে, ক্ষত শুকালেও কবে বলের কাছে যেতে পারবে এ নিয়ে এখনই বলা যাচ্ছে না। ওকে নিয়ে কিছুটা ভয় আছে। নিজেকে আত্মবিশ্বাসী হতে হবে। অ্যাপোলোর ডাক্তার বলেছে আস্তে আস্তে ক্ষতের সঙ্গে মানিয়ে প্রোগ্রাম সাজাতে। আমরাও তাড়াহুড়ো করবো না। খেলানোর জন্য পুশ করব না।’

Reneta

গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসের ৪২তম ওভারে এক্সট্রা কাভার থেকে ছুটে এসে স্টাম্প ভাঙতে গিয়েছিলেন সাকিব। তখন কনিষ্ঠ আঙুলে চোট পান। দ্রুতই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আঙুলে কোন চিড় ধরা না পড়লেও মচকে যায় গোড়ায়, সেলাই করতে হয়।

চোট নিয়ে মাঠ ছাড়ছেন সাকিব

সাকিব না থাকায় চট্টগ্রাম ও ঢাকা টেস্টে অধিনায়কত্ব করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম টেস্টে মুমিনুলের জোড়া সেঞ্চুরিতে ড্র করলেও দ্বিতীয় টেস্টে ২১৫ রানের বড় হার দেখেছে বাংলাদেশ। অলরাউন্ডার সাকিবকে হারিয়ে ভালই ধুঁকেছে বাংলাদেশ। টি-টুয়েন্টি সিরিজে তাকে না পাওয়া মানে আরেকটি বড় ক্ষতি। আগামী ১৫ ও ১৮ ফেব্রুয়ারি হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ দুটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT