ফুটবল

থিয়াগো সিলভার জায়গা নিতে চান কৌন্ডে

ফুটবল খেলোয়াড় বল দখলে নিয়ে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে দুই খেলোয়াড়ের মধ্যে বল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলছে, দর্শকরা স্ট্যান্ডে দেখছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

চেলসির দেয়াল হয়ে দীর্ঘ সময় সেন্টার ব্যাক আগলে রেখেছেন ব্রাজিলিয়ান তারকা থিয়াগো সিলভা। ক্লাবের হয়ে নানা সাফল্যের সঙ্গী হয়েছেন। তবে বয়সটা ৩৭ বছর হওয়াতেই তার উত্তরসূরি কে হবে তা নিয়ে ভাবতে হচ্ছে ক্লাবটির। উত্তরসূরি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে সেভিয়ান তারকা হুলেস কৌন্ডে। তাকে দলে ভিড়াতে ক্লাবটির গুণতে হবে ৬৮ মিলিয়ন ইউরো।

কৌন্ডের প্রতি অনেক আগে থেকেই নজর ছিল ক্লাবটির। বর্তমানে ২৩ বছর বয়সী এই ফুটবলার নিজেও থিয়াগোর সাথে খেলার বাসনার কথা ব্যক্ত করেছেন। ফলে পুরনো ইচ্ছা পূরণ হতে পারে দুইয়েরই।

গেল বছর সেভিয়ার হয়ে দারুণ সময় কাটিয়েছেন ফরাসি এই ফুটবলার। ইউরোপের সেরা তরুণ ফুটবলারদের তালিকা করলে উপরের দিকেই থাকবে কৌন্ডের নাম। সবচেয়ে কঠিন সেন্টার ব্যাক হিসেবে প্রতিপক্ষের কাছে নিজেকে চিনিয়েছেন কৌন্ডে।

চেলসি তাই স্বপ্নে বিভোর। কেননা তরুণ এই ফুটবলার ৯০ মিনিট মাঠে লড়াই করতে পারবে যা পারছে না সিলভা। তাছাড়া বয়স ৩৭ হওয়ায় খুব বেশি দিন হয়ত খেলতে পারবেন না এই তারকা।

অন্যদিকে কৌন্ডে নিজে চেলসিতে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তার ক্লাবকে। সিলভাকে আদর্শ মেনে তার সাথে কিছু সময়ের জন্য হলেও মাঠে নামতে চায় এই ফরাসি।

অন্যদিকে চলমান মেয়াদ শেষ হওয়ায় অ্যান্তোনিও রুডিগার, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও সেজার আজপিলিকুয়েটাকে পাচ্ছে না চেলসি। ফলে নতুন ফুটবলার দলে অন্তর্ভুক্ত করা সময় উপযোগী সিদ্ধান্ত হবে। তবে আকাশচুম্বী দাম হাঁকিয়েছে সেভিয়া। তাকে দলে পেতে চেলসির গুণতে হতে পারে ৬৮ মিলিয়ন ইউরো। তবে চেলসি সমর্থকদের চাওয়া, সেরা তারকার পিছনেই ব্যয় করা হোক ক্লাবের অর্থ।

বিষয়:কৌন্ডে চেলসি সিলভা সেভিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…