চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রাণই রোহিঙ্গাদের একমাত্র ভরসা

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৯:৪০ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রাণ দিয়েই চলছে রোহিঙ্গা পরিবারগুলো। গত ৩ সপ্তাহে যেসব রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে যারা আগে এসেছেন তারাই ত্রাণ বেশি পাচ্ছেন।

টেকনাফের উচুপ্রং শরণার্থী ক্যম্পের পাশেই ত্রাণের এ লাইনে দাঁড়ানো এক রোহিঙ্গার নাম দলিল আহমেদ। সকাল থেকে হাতে একটি টিকেট নিয়ে অপেক্ষা করছেন।

ত্রাণ পেয়ে রওয়ানা হলেন এক সময়। তার সঙ্গে কথা বলে জানা গেলো ২০ দিন আগে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশে করেছেন তিনি। এখন উচুপ্রং শরণার্থী ক্যাম্পে আশ্রয় হয়েছে তার। ত্রাণের বস্তা কাঁধে নিয়ে দলিল পৌঁছালেন তার ঘরে। বাঁশের চাটাই আর পলিথিনে মোড়ানো ক্যাম্পের ছোট্ট এ ঘরেই ৯ সন্তান ও স্ত্রীসহ ১১ জনের পরিবার দলিলের।

তখন সন্ধ্যা নেমে গেছে। দলিলের ঘরের পাশেই কয়েকজন রোহিঙ্গাকে উদাস দৃষ্টিতে মিয়ানমার সীমান্তের দিকে তাকিয়ে থাকতে দেখা গেল। তাদের চোখের ভাষা বোঝা কঠিন ছিল না। তখনই দূর থেকে ভেসে এলো আজানের ধ্বনি।

দলিল নামাজি লোক। পাহাড়ের ওপরই নামায আদায় করে নিলেন তিনি।

দলিল জানালেন, একটি রেশন কার্ডের মাধ্যমে গত সপ্তাহে তাকে ২৫ কেজি চালের এক বস্তা ত্রাণ দিয়েছে বিদেশি একটি সংস্থা।

Reneta

দলিলের স্ত্রী রোজিনা আক্তার জানালেন, ত্রাণ না পেলে চুলা জ্বলে না।

মিয়ানমারে তাদের ২৫ কানি জমি এবং গৃহপালিত ৭টি গরু থাকার কথাও জানালেন দলিল। পরিবারের খাবার যোগানোর পাশাপাশি ৫০ বছর বয়সের দলিলের আরেক চিন্তার নাম অবিবাহিত ৫ মেয়ে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রাণরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT