ফুটবল

তুরস্কের বিপক্ষে জিতল শোকাহত ইতালি

ইতালি ও তুরস্কের ফুটবল ম্যাচে খেলোয়াড়দের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালি ও তুরস্কের ফুটবল ম্যাচে খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, একটি খেলোয়াড় বলের জন্য লড়াই করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগের ম্যাচেই নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপের রেস থেকে ছিটকে যায় চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি। নিয়মরক্ষার শেষ ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও তুরস্কের বিপক্ষে ৩-২ গোলে জয় তুলে ঘুরে দাঁড়িয়েছে রবের্তো মানচিনির দল।

তুরস্কের ঘরের মাঠ তুর্ক অ্যারেনায় বিধ্বস্ত ইতালির রক্ষণভাগের সুযোগ নিয়ে ম্যাচের ৪ মিনিটেই দলকে লিড এনে দেন চেঙ্গিস উন্ডার। ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণে তুরস্কের রক্ষণভাগকে ব্যস্ত রাখে ইতালির আক্রমণভাগ।

ম্যাচের ৩৫ মিনিটের সময় তুর্কিদের রক্ষণ দুর্গ ভেঙে দলকে সমতায় ফেরায় ব্রায়ান ক্রিস্তান্তে। সমতায় ফিরে খেলায় গতি এনে ম্যাচের ৩৯ মিনিটে গিয়াকোমো রাসপাদোরি গলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালি।

বিরতি থেকে ফিরে বেশ কবার গোল করার লক্ষ্যে ইতালির রক্ষণ দুর্গে ঢুকে পরলেও গোল পায়নি তুর্কিরা। উল্টো ম্যাচের ৬৯ মিনিটে নিজের জোড়া গোল আদায় করে ম্যাচের পার্থক্য গড়ে দেন রাসপাদোরি। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে সেরদার দুর্শানার গোলে ব্যবধান কমালেও ইতালির জয়ে বাধা হতে পারেনি। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মানচিনির দল।

বিষয়:ইতালি কাতার বিশ্বকাপ বাছাই-২০২২ তুরস্ক মানচিনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…