বাংলাদেশ

তিল ধারনেরও ঠাঁই নেই

তিল ধারনেরও ঠাঁই নেই

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে তিল ধারনের ঠাঁই নেই কমলাপুর রেলওয়ে স্টেশনে। ২৬ ঘণ্টা অপেক্ষার পর টিকিট পেয়ে খুশি মনে ঘরে ফিরেছেন অনেকে। ঈদে মানুষকে নিরাপদে ঘরে পৌঁছে দিতে সবার সহযোগিতা চেয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঈদের আগে শেষ কর্মদিবস ২৩ সেপ্টম্বর। ছুটির দিন শুক্রবার কমলাপুর স্টেশন থেকে ওই দিনের আগাম টিকিট কিনতে মানুষের দীর্ঘ লাইন শুরু হয়েছে। প্রচণ্ড গরমেও রাত-জাগা মানুষের উপচে পড়া ভিড় স্টেশনজুড়ে।

দূরপাল্লার ট্রেনের আগাম টিকিট-প্রত্যাশীদের লাইন এত বড় যে, তা পাশের রাস্তায় গিয়ে শেষ হয়েছে। তবু যেনো ক্লান্তি নেই টিকিট প্রত্যাশীদের দীর্ঘ প্রতীক্ষার পর সোনারহরিণ পেয়ে খুশি যাত্রীরা।

তবে অভিযোগেও রয়েছে খুব বেশি। সীমাবদ্ধতার কারণে সব যাত্রীকে আসনের টিকিট দিতে না পারলেও ট্রেন ভ্রমণে ইচ্ছুক সবাইকে জায়গা করে দিতে সবার সহযোগিতা চেয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার সকাল ৯টা থেকে কমলাপুর স্টেশনে দেওয়া হবে ২৪ সেপ্টম্বরের আগাম টিকিট। পরদিন শুরু আগাম টিকিট কেনা যাত্রীদের বাড়ি ফেরা।

বিষয়:ঈদে বাড়ি ফেরা ট্রেনের টিকিট বাড়ি ফেরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…